এক্সপ্লোর

Mahavatar Narsimha: পুরাণে মজে দেশবাসী, হু হু করে ব্যবসা বাড়ছে এই সিনেমার! 'সাঁইয়ারা'-কে কড়া টক্কর

Mahavatar Narsimha Box Office: নির্মাতারা জানিয়েছেন, এই সিনেমা প্রথমে যে পরিমাণ প্রেক্ষাগৃহ নিয়ে প্রদর্শনী শুরু করেছিল, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে, প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়ানো হয়েছে

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে নতুন সিনেমা 'মহাবতার নরসিংহ' (Mahavatar Narsimha) । পুরাণ ভিত্তিক এই সিনেমা বক্সঅফিসে চূড়ান্ত প্রভাব ফেলেছে । ক্লিম প্রযোজনা সংস্থার (Kleem Productions) এই সিনেমা মুক্তি পেয়েছে হিন্দিতেও । আর এই সিনেমার হিন্দি ভার্সনই বক্সঅফিসে উল্লেখযোগ্য আয় করেছে । মুক্তির প্রথম সপ্তাহান্তেই আয়ের নিরিখে ৪০০ শতাংশ লাফ দিয়েছে এই সিনেমা । বর্তমানে বক্সঅফিসে দাপটের সঙ্গে ব্যবসা চালাচ্ছে 'সাঁইয়ারা' (Saiyaara) । তার পাশাপাশি, এবার ব্যবসায় জায়গা করে নিল, এই সিনেমা । 

শুক্রবার এই সিনেমাটি নিজের খাতা খুলে, প্রথম দিনই ১.৩৫ কোটি টাকা আয় করে । তারপরে শনিবার ৩.২৫ কোটি টাকা আয় করে এই ছবিটি । অর্থাৎ আয়ের নিরিখে ১৫০ শতাংশ লাফ দেয় এই সিনেমা । তারপরে রবিবার আয়ের নিরিখে আরও ১১০ শতাংশ ওঠে এই সিনেমা । ৬.৫০ কোটি থেকে ৭ কোটি সংগ্রহ করে এই সিনেমাটি । নির্মাতাদের দেওয়া হিসেব অনুযায়ী, হিন্দিতে 'মহাবতার নরসিংহ' ৩ দিনের মোট আয় করেছে ১১.৩৫ কোটি টাকা ।

অশ্বিন কুমার পরিচালিত, 'হনুমান' (2005)-এর পরে এটি একটি অ্যানিমেটেড চলচ্চিত্র যা হিন্দিভাষী দর্শকদের মধ্যে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে । ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার নিয়ে যে পৌরাণিক আখ্যান রয়েছে, তাই এই সিনেমায় দেখানো হয়েছে । সিনেমাটি পুরো পরিবারের সঙ্গে বসে দেখার মতো । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিনেমাটি তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে । সেই কারণেই আরও হলমুখী হচ্ছেন দর্শকেরা ।

নির্মাতারা আরও জানিয়েছেন, এই সিনেমা প্রথমে যে পরিমাণ প্রেক্ষাগৃহ নিয়ে প্রদর্শনী শুরু করেছিল, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে, পরবর্তীকালে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়ানো হয়েছে । যেমন সিনেমাটি মুক্তি পেয়েছে এই শুক্রবার । শুরুর দিনে এই সিনেমার প্রদর্শনী শুরু হয়েছিল ৮০০ টি প্রেক্ষাগৃহে । কিন্তু শনিবার শো বাড়িয়ে শোটি ১১০০ টি প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে । রবিবার হলের সংখ্যা আরও বেড়ে সিনেমাটি ২০০০ টি সিনেমাহলে প্রদর্শিত হয়েছে । সোমবার চলচ্চিত্রটি আরও বেশি প্রেক্ষাগৃহ পাবে ও আরও বেশি দর্শক দেখতে আসবেন বলে আশা নির্মাতাদের ।

শিল্পা ধাওয়ান, কুশল দেশাই এবং চৈতন্য দেশাই প্রযোজিত, 'মহাবতার নরসিংহ' একটি বিশাল বড়, মাল্টি-ফিল্ম অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির মাত্র শুরু । হম্বেল ফিল্মস এবং ক্লেম প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে আরও অ্যানিমেশনের একটি লাইন-আপের কথা ঘোষণা করেছে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget