এক্সপ্লোর

Radhe Shyam Release: করোনা পরিস্থিতিতে কি স্থগিত হবে 'রাধে শ্যাম'-এর মুক্তিও?

'জার্সি' এবং 'ট্রিপল আর'। দুটি ছবিই ইতিমধ্যেই মুক্তি স্থগিতের ঘোষণা অফিশিয়ালি করেছে।এরইমাঝে করোনা পরিস্থিতি ফের বৃদ্ধি পাওয়ায় গুঞ্জন রটেছে যে, 'রাধে শ্যাম' ছবিটির মুক্তিও স্থগিত হতে পারে বলে।

মুম্বই: দেশে ফের বাড়ছে করোনার (Covid) সংক্রমণ। ফলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে জোরকদমে ফের করোনার মোকাবিলা শুরু হয়ে গিয়েছে। আমাদের রাজ্যেও ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে নয়া করোনাবিধি। এছাড়াও, কিছুদিন আগেই দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল পুরোপুরি বন্ধ কিংবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকার কারণে বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শাহিদ কপূরের 'জার্সি' এবং রাজামৌলির 'ট্রিপল আর'। দুটি ছবিই ইতিমধ্যেই মুক্তি স্থগিতের ঘোষণা অফিশিয়ালি করেছে। বিগত বেশ কিছুদিন ধরেই অনুরাগীদের উত্তেজনার পারদ চড়িয়েছে 'বাহুবলী' খ্যাত প্রভাসের (Prabhas) নতুন ছবি 'রাধে শ্যাম'। ছবি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। এরইমাঝে করোনা পরিস্থিতি ফের বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় গুঞ্জন রটেছে যে, 'রাধে শ্যাম' ছবিটির মুক্তিও স্থগিত হতে পারে বলে। সত্যিই কি আটকে যাবে 'রাধে শ্যাম' (Radhe Shyam) ছবির মুক্তি? জানাচ্ছেন নির্মাতারা।

আরও পড়ুন - Ranveer Singh: 'ভগবান'-এর দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রণবীর সিংহ

সম্প্রতি 'রাধে শ্যাম' ছবির নির্মাতা ইউভি ক্রিয়েশনসের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে যে, ''রাধে শ্যাম' ছবির মুক্তিতে কোনও পরিবর্তন আনা হয়নি। প্রভাস অভিনীত এই ছবি নির্ধারিত দিনেই মুক্তি পাবে। আগামী ১৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে 'রাধে শ্যাম'। কোনও গুজবে কান দেবেন না।' নির্মাতাদের এই বিবৃতিতে কিছুটা আশার আলো দেখছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে করোনার সংক্রমণের হার বেড়েছে মাত্রাতিরিক্ত। তার সঙ্গে সংক্রমণ বাড়ছে ওমিক্রনেরও। এর ফলে আতঙ্কে রয়েছেন দেশের মানুষ। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের সরকার নিজেদের মতো করে করোনার মোকাবিলা শুরু করেছে। প্রভাব পড়েছে ছবির জগতেও। 'জার্সি' ও 'আর আর আর' ছবির মুক্তির দিন স্থগিত হয়ে যাওয়ার পরই 'রাধে শ্যাম' ছবির মুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। রটে নানা গুজবও। কিন্তু কোনও গুজবে কান না দেওয়ার কথা জানালেন নির্মাতারা। আগামী ১৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে 'রাধে শ্যাম'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnidev Chatterjee: 'মাইল্ড স্ট্রোক', অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়! হাসপাতালে ভর্তি, জানালেন স্ত্রী সুদীপা
'মাইল্ড স্ট্রোক', অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়! হাসপাতালে ভর্তি, জানালেন স্ত্রী সুদীপা
Panchayat Season 5: 'ফুলেরা'-তে জোরকদমে শ্যুটিং চলছে! 'পঞ্চায়েত সিজন ৫'-এর প্রথম ঝলক প্রকাশ্যে, কবে নতুন সিজন?
'ফুলেরা'-তে জোরকদমে শ্যুটিং চলছে! 'পঞ্চায়েত সিজন ৫'-এর প্রথম ঝলক প্রকাশ্যে, কবে নতুন সিজন?
Justice For Rahul: তালসারি থানায় প্রিয়ঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত
তালসারি থানায় প্রিয়ঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত
Justice For Rahul: 'জাস্টিস ফর রাহুল', রিজেন্ট পার্কের পর তালসারি থানায় অভিযোগ দায়েরের পথে প্রিয়ঙ্কা
'জাস্টিস ফর রাহুল', রিজেন্ট পার্কের পর তালসারি থানায় অভিযোগ দায়েরের পথে প্রিয়ঙ্কা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget