এক্সপ্লোর

'Radhe Shyam' Romantic Glimpse: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রকাশ্যে 'রাধে শ্যাম'-এর বিশেষ রোম্যান্টিক পোস্টার

এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে (Pooja Hegde)। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তির দিন স্থগিত হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশেষ পোস্টার 'রাধে শ্যাম' ছবির।

মুম্বই: দক্ষিণী তারকা প্রভাস (Prabhas) জনপ্রিয় আগেও ছিলেন। দক্ষিণের বহু ছবিতে অভিনয় করে তাঁর অনুরাগীও ছিলেন বহু মানুষ। কিন্তু 'বাহুবলী' ছবিটি তাঁর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছে। শোনা যায়, 'বাহুবলী' (Baahubali) মুক্তি পাওয়ার পর থেকে বহু বিয়ের ও প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি। বলিউডেও ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছেন প্রভাস। কয়েক বছর আগেই শ্রদ্ধা কপূরের বিপরীতে তাঁর ছবি 'সাহো' মুক্তি পায়। তবে গত বছর থেকে তাঁর আগামী ছবি 'রাধে শ্যাম'-এর (Radhe Shyam) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে (Pooja Hegde)। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তির দিন স্থগিত হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাই বিশেষ পোস্টার শেয়ার করা হল 'রাধে শ্যাম' নির্মাতাদের পক্ষ থেকে।

আরও পড়ুন - Vicky Kaushal: 'তোমার সঙ্গে রোজই ভালোবাসার দিন', ক্যাটরিনার সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট ভিকির

এদিন অভিনেতা প্রভাস তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentines Day 2022) স্পেশাল পোস্টার শেয়ার করেছেন। ছবিতে বরফের মধ্যে তুষারপাত উপভোগ করতে দেখা যাচ্ছে প্রভাস এবং পূজা হেগড়েকে। ছবি পোস্ট করে প্রভাস লেখেন, ''রাধে শ্যাম' ছবির নতুন পোস্টার দিয়ে প্রত্যেককে আমার পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।'

প্রসঙ্গত, বহু চর্চিত প্রেম কাহিনি নিয়ে তৈরি 'রাধে শ্যাম' (Radhe Shyam) ছবি মুক্তির নতুন তারিখ (New Release Date) ঘোষিত হয়েছে। পূজা হেগড়ে (Pooja Hegde) ও প্রভাস (Prabhas) অভিনীত এই ছবির নতুন মুক্তির তারিখ হচ্ছে ১১ মার্চ। ছবির একটি নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছবি নির্মাতারা নতুন তারিখ ঘোষণা করেন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেন। তবে শুধু 'রাধে শ্যাম' ছবিই নয়, একাধিক বিগ বাজেট ছবি যেমন 'আর আর আর'-এর মুক্তিও পিছিয়ে যায়। বলিউডের একাধিক ছবিও করোনার তৃতীয় ঢেউয়ে পিছিয়ে দেয় তাদের ছবির মুক্তি। তবে পরিস্থিতি এখন আবার অনেকটা নিয়ন্ত্রণে। ফলে ছবি মুক্তির নতুন তারিখও একে একে ঘোষিত হচ্ছে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget