এক্সপ্লোর

Malaia-Arjun: জন্মদিন ঘিরে রইল প্যারিস, সুখস্মৃতি নিয়ে মুম্বই ফিরলেন মালাইকা-অর্জুন

Malaia Arora and Arjun Kapoor: মালাইকা আর অর্জুনের প্রেম এখনও বিটাউনের চর্চার বিষয়। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন মালাইকা

মুম্বই: অর্জুন কপূরের (Arjun Kapoor) জন্মদিনের উদযাপন সেরে মুম্বই ফিরলেন মালাইকা অরোরা (Malaika Arora)। বুধবার রাতে মুম্বইয়ের বিমানবন্দরে আসেন তাঁরা। সেই সময়েই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন বিটাউনের এই যুগল। 

মালাইকা আর অর্জুনের প্রেম এখনও বিটাউনের চর্চার বিষয়। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন মালাইকা। সেখানে দেখা গিয়েছিল, অর্জুনের মুখে কখনও খাবার তুলে দিচ্ছেন মালাইকা। আর সেই খাবার খেয়ে মুগ্ধ অর্জুন। কখনও আবার রেস্তোরাঁর মোমবাতির আলোয় প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে মালাইকা লিখেছিলেন, 'আমার ভালোবাসা, প্রার্থনা করে নাও। তোমার সমস্ত ইচ্ছা আর স্বপ্নপূরণ হোক। শুভ জন্মদিন।'

প্যারিসের উপকন্ঠে রোম্যান্টিক ছুটি কাটিয়ে ফের মায়ানগরীতে ফিরেছেন যুগল। সামনেই মুক্তি পাচ্ছে অর্জুন কপূরের নতুন ছবি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই পোস্টার শেয়ার করে নিয়েছেন অর্জুন। এই ছবিতে অর্জুনের বিপরীতে দেখা যাবে তারা সুতরিয়াকে (Tara Sutaria)।

আরও পড়ুন: Sudip Anindita Update: 'সব খারাপকে ভাল করে একসঙ্গে কাটিয়ে দিতে পারি যেন', জন্মদিনে সুদীপকে অনিন্দিতা

এই ছবি নিয়ে মানুষের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ছবির চরিত্রায়ন থেকে শুরু করে গল্প, সবকিছুরই চমকের অপেক্ষায় ছিলেন দর্শকেরা। অবশেষে মুক্তি পেল 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns) ছবির ফার্স্ট লুক। পোস্টারে রইলেন জন আব্রাহাম (John Abraham), দিশা পাটনি (Disha Patani), অর্জুন কপূর (Arjun Kapoor) ও তারা সুতরিয়া (Tara Sutaria)। 

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, মালাইকা অরোরার আগে অর্জুন কপূর সম্পর্কে ছিলেন সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খানের (Arpita Khan) সঙ্গে। তাঁদের একসঙ্গে বহু ছবি বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। প্রধানত টিন এজ বয়সে একে অপরের সঙ্গে প্রায় ২ বছর সম্পর্কে ছিলেন অর্জুন ও অর্পিতা। জানা যায়, এই সম্পর্কের কথা জানতেন খোদ সলমন খানও। কিন্তু কোনও কারণবশত তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার জন্য কেউ কাউকে দোষারোপ করেননি কখনও। বর্তমানে দুজনেই নিজের নিজের জীবনে ব্যস্ত এবং খুশি। সলমন খানের সঙ্গে অর্জুনের সম্পর্কও চোখে পড়ার মতো। জানা যায়, অর্জুনের মা যখন মৃত্যুশয্যায়, তখন সলমনের কাছে তিনি ছেলের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget