এক্সপ্লোর

Malaika Arora Birthday Plan: বিদেশে ছেলে আরহান, জাঁকজমকহীন জন্মদিন পালনের ইচ্ছে মালাইকা অরোরার

এক সাক্ষাৎকারে তিনি জানান এই বছর ধুমধাম করে নয়, বরং চুপচাপ জন্মদিন কাটাতে চান। সঙ্গে শুধু পরিবার ও কিছু বন্ধু থাকবেন। তিনি বলেন, 'এই বছর জন্মদিন পালনের কোনও ইচ্ছাই নেই আমার।'

মুম্বই: জনপ্রিয় ছবি 'দিল সে'-এর 'ছইয়া ছইয়া' গানের নাম করলেই যাঁর কথা প্রথমে মাথায় আসে, তিনি আর কেউ নন, বলি ডিভা মালাইকা অরোরা। রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে ডান্স ফ্লোর, একাই মাতিয়ে রাখতে পারেন তিনি। আজ, ২৩ অক্টোবর তাঁরই জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন চিরসবুজ এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বন্ধু-বান্ধব থেকে পরিবারের লোকজন সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। এরইমধ্যে জন্মদিনের প্ল্যানিং জানালেন এক সাক্ষাৎকারে। সম্প্রতি তাঁর ছেলে আরহান খান পাড়ি দিয়েছে মার্কিন মুলুকে, উচ্চশিক্ষার জন্য। ছেলেকে ছাড়া কেমন কাটছে জীবন, জানিয়েছেন সেই কথাও।

এক সাক্ষাৎকারে তিনি জানান এই বছর ধুমধাম করে নয়, বরং চুপচাপ জন্মদিন কাটাতে চান। সঙ্গে শুধু পরিবার ও কিছু বন্ধু থাকবেন। তিনি বলেন, 'এই বছর জন্মদিন পালনের কোনও ইচ্ছাই নেই আমার। তাই একটা শান্ত দিন কাটাব পরিবার ও কিছু বন্ধুর সঙ্গে। আমার মায়ের হাতে বানানো বাড়ির খাবার থাকবে এবং সেটাই আমার জন্য শ্রেষ্ঠ জন্মদিন।' ছেলের কথা উঠতে জানান, আরহানের সঙ্গে না থাকাটা একটু অস্বাভাবিক লাগলেও তাঁর নতুন জার্নির জন্য খুশি 'মা' মালাইকা। এই বছরই পড়াশোনার জন্য আমেরিকা পাড়ি দিয়েছে আরহান খান।

আরহানের প্রসঙ্গে তিনি বলেন, 'এই বদলটা কঠিন ছিল এবং ওকে পাশে না পাওয়াটা খুব অদ্ভুত। কিন্তু, একটা নতুন শুরুর দিকে এই পদক্ষেপটা নেওয়ার জন্য আমি ওর প্রতি গর্বিত। ওর সাফল্যের কামনা করি।' বিভিন্ন সময়েই মালাইকার একাধিক পোস্ট দেখে বোঝা যায় যে তিনি ছেলেকে কতটা মিস করছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

প্রসঙ্গত, গতকালই মালাইকাকে অভিনেতা অর্জুন কপূরের বাড়ির নীচে একটি সাদা ড্রেসে দেখা যায়। পাপারাৎজিদের দিকে হাত নেড়ে ভিতরে ঢুকে যান তিনি। অনুরাগীরাও নিশ্চিত একসঙ্গে জন্মদিন উদযাপনের জন্য হাজির হয়েছিলেন অভিনেত্রী। 

সেরা শিরোনাম

Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget