এক্সপ্লোর

Malaika-Arjun: 'জানি না কেন ঘটল'.. বছর শেষে মালাইকার অর্জুনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আক্ষেপ?

Malaika Arora and Arjun Kapoor: চলতি বছরে অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেছে বটে, তবে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, জনসমক্ষে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবেন না

কলকাতা: বলতে গেলে চলতি বছরটা মোটেই ভাল কাটেনি মালাইকা অরোরা (Malaika Arora)-র। তাঁর ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ থেকে শুরু করে বাবাকে হারানো.. সব মিলিয়ে বেশ কঠিন সময় গিয়েছে তাঁর জীবনে। আর বছর শেষে কি সেই সমস্ত ঘটনারই ইঙ্গিত দিলেন মালাইকা? সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন মালাইকা। ফেলে আসা বছরকে নিয়েই তাঁর এই পোস্ট। আর কার্যত কয়েকটা মুহূর্ত পেরোলেই চলে আসবে ২০২৫ সাল। আর সেই সালের শুরুতেই মালাইকা ভাগ করে নিলেন তাঁর উপলদ্ধি? 

চলতি বছরে অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেছে বটে, তবে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, জনসমক্ষে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবেন না। তবে একটি সাক্ষাৎকারে মালাইকা অরোরা জানিয়েছিলেন তিনি 'সিঙ্গল'। অন্যদিকে অপর একটি সাক্ষাৎকারে অর্জুন কপূর-ও বলেছিলেন তিনি 'সিঙ্গল'। অতএব তাঁদের যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে ২০২৪-এর শেষে সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মালাইকা। তার মধ্যে একটি পোস্ট এল বছরের একেবারে শেষে। 

মালাইকা যে পোস্ট শেয়ার করেছেন, তাতে লেখা, 'তোমাকে আমি ঘৃণা করি না ২০২৪, কিন্তু এই বছরটা তুমি আমার জন্য অনেক কঠিন করে দিয়েছো। গোটা বছরটায় আমার জন্য প্রচুর চ্যালেঞ্জ ছিল। প্রচুর কিছু বদলে গিয়েছে। প্রচুর কিছু শিখেছি। আমি বুঝেছি চোখের পলকে জীবন বদলে যেতে পারে। আর তুমি আমায় নিজের ওপর আরও অনেক বেশি বিশ্বাস করতে শিখিয়েছো। এছাড়াও তুমি আমায় শিখিয়েছো, সবার উপরে হল স্বাস্থ্য। শারিরীক ও মানসিক স্বাস্থ্য, দুইই.. এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখনও ওমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমি বুঝতে পারি না। আমি জানি না সেগুলো আমার জীবনে কেন হল। কিন্তু বিশ্বাস করো, সময়ের সঙ্গে সঙ্গে আমিও বুঝতে শিখে যাব, আমার জীবনে যা যা ঘটেছে তাই তাই কেন ঘটল।'

মালাইকা এই পোস্টের মাধ্যমে কী নিশানা করেছেন অর্জুনকে? সেই উত্তর অবশ্য অজানা অনুরাগীদের কাছে।

আরও পড়ুন: Lagnajita and Nachiketa: আরজি কর কাণ্ডে পথে নামাতেই রোষের মুখে? আমন্ত্রণ পাওয়ার পরেও 'বাতিল' লগ্নজিতা, বদলে মঞ্চে নচিকেতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget