এক্সপ্লোর

Kalabhavan Navas: অভিনেতার রহস্যমৃত্যু, শ্যুটিং করছিলেন, হোটেলের ঘর থেকে উদ্ধার হল দেহ

Kalabhavan Navas Dies: সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কোচির ছোটানিক্কারার একটি হোটেলে ছিলেন কলাভবন।

নয়াদিল্লি: অভিনেতা কলাভবন নবাসের রহস্যমৃত্যু। মলয়ালি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা, অনুকরণ শিল্পী কলাভবন। হোটেলের ঘর থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। (Kalabhavan Navas)

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কোচির ছোটানিক্কারার একটি হোটেলে ছিলেন কলাভবন। ‘Prakambanam’ ছবির শ্যুটিং চলছিল। কাজ সেরে ওই হোটেলেই থাকতেন। শুক্রবার হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, চেকআউট করেননি। (Kalabhavan Navas Dies)

কলাভবনের দেখা না পেয়ে তাঁর এক সহযোগী হোটেলের ঘরে যান। সেখানেই অচৈতন্য অবস্থায় অভিনেতাকে দেখতে পান। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলাভবনকে। কিন্তু সেখানে চিকিৎসকরা জানান, কলাভবনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৫১ বছর বয়স হয়েছিল অভিনেতার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Navas Kalabhavan (@navaskalabhavan)

অভিনেতার সহযোগীরা জানিয়েছেন, শ্যুটিং সেষ করে শুক্রবার সন্ধেয় হোটেলের ঘরে পৌঁছন কলাভবন। চেকআউট করার কথাও ছিল তাঁর। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও চেকআউট করেননি তিনি। এতেই টনক নড়ে সকলের। কিন্তু যত ক্ষণে হোটেলের ঘরে পৌঁছন সকলে, সব শেষ হয়ে গিয়েছে। কলাভবনের সতীর্থরা জানিয়েছেন, বিকেল ৫.৩০টায় যখন সেট ছেড়ে বেরোন কলাভবন, সেই সময়ও ঠিক ছিলেন তিনি। জানান, দু'দিনের ছুটি পেয়েছেন শ্যুটিং থেকে। তাই বাড়ি যাচ্ছেন। তার পর কী হল, বুঝে উঠতে পারছেন না কেউ।

কলাভবনের মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত খোলসা হয়নি। তবে পিটিআই জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হবে তাঁর। এর পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই কলাভবনের মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। 

১৯৭৪ সালে কেরলের ওয়াডাকাঞ্চেরিতে জন্ম কলাভবনের। তাঁর বাবা, আবু বকরও থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা। অনুকরণ শিল্পী হিসেবে মঞ্চ থেকে নিজের কেরিয়ার শুরু করেন কলাভবন। ছোট থেকে দারিদ্র সঙ্গী ছিল। ১৯৯৫ সালে ‘চৈত্যনম’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান। 

‘Mimics Actions 500’, ‘Hitler Brothers’, ‘Junior Mandrake’ ‘Mattupetti Machan’ ‘Thillana Thillana’-র মতো ছবিতে অভিনয় করেছেন কলাভবন। সাধারণত কৌতুকাভিনেতার চরিত্রেই অভিনয় করেন তিনি। অভিনেত্রী রেহানা তাঁর স্ত্রী। তাঁদের তিন সন্তান রয়েছে। তাঁর বড় মেয়ে ২০২১ সালে অভিনয়ে পা রাখেন, ‘Confessions of a Cuckoo’ ছবির মাধ্যমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget