এক্সপ্লোর

Mallika Sherawat: 'আমি ১৫ বছর আগেই করেছিলাম,' দীপিকার 'গহেরাইয়াঁ'র সঙ্গে 'মার্ডার' ছবির তুলনায় মল্লিকা শেরাওয়াত

Mallika Sherawat On Gehraiyaan: 'আমি যখন "মার্ডার" করেছিলাম তখন চারিদিকে ঝড় বয়ে গিয়েছিল। চুম্বন দৃশ্য ও বিকিনি পরা নিয়ে লোকজন যা পেরেছিলেন বলেছিলেন। অভিনয়ের বিষয়ে কেউ কিছুই বলেনি।'

নয়াদিল্লি: বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। 'আরকে' (Rk/RKay) ছবির প্রচারে এসে এবার মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। মল্লিকার কথায়, মিডিয়া চিরকালই তাঁকে কেমন দেখতে, তাঁর রূপ, ঝলক নিয়েই চর্চা করেছে। কখনও তাঁর অভিনয় বা চরিত্রের ব্যাপারে কথা বলেনি। কথায় কথায় নিজের ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবি 'মার্ডার'-এর (Murder) সঙ্গে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) 'গহেরাইয়াঁ'র (Gehraiyaan) তুলনা টানলেন তিনি।

দীপিকার 'গহেরাইয়াঁ'র সঙ্গে মল্লিকার 'মার্ডার' ছবির তুলনা

নিজের আগামী ছবির প্রচারে এসে অভিনেত্রী বলেন যে দীপিকা এতদিনে এসে পর্দায় যা করছেন, সেরকম কাজ ১৫ বছর আগেই মল্লিকা করে ফেলেছেন। 

শকুন বাত্রা পরিচালিত, দীপিকার এই ছবি সমসাময়িক মানুষের মানসিক ও সম্পর্কের জটিলতার গল্প বলে। ছবিতে অনন্যা পাণ্ডে ও নাসিরউদ্দিন শাহকেও দেখা যায়। অন্যদিকে অনুরাগ বসু পরিচালিত মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি অভিনীত 'মার্ডার' তার ঘনিষ্ঠ দৃশ্যের জন্যে বেশ চর্চিত হয়েছিল।

এদিন ছবির প্রচারে মল্লিকাকে জিজ্ঞেস করা হয় গত কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে কী কী বদল দেখেছেন তিনি। অকপট জবাবে মল্লিকা বলেন, 'আগের ছবিগুলিতে নায়িকা খুব ভাল, সতী-সাবিত্রীর মতো হত। তারা এতই সাদাসিধে হত যে কিছুই বুঝত না। অথবা তাদের একেবারে চরিত্রহীনা হিসেবে দেখানো হত। মাত্র এই দুই ধরণের চরিত্রই লেখা হত নায়িকাদের জন্য। এখন যে বদলটা দেখা যায়, তা হল ছবিতে মহিলাদেরও মানুষ হিসেবে দেখায়। সে খুশি হতে পারে বা দুঃখী। সে ভুল করতে পারে, হোঁচট খেতে পারে এবং সেইসব সত্ত্বেও তাকে আমরা ভালবাসি। এখন অভিনেত্রীরা তাদের শারীরিক গঠন নিয়েও এখন অনেক বেশি স্বচ্ছন্দ।'

আরও পড়ুন: Rajkumar Hirani Film: পরিচালকের সঙ্গে মতপার্থক্য, শাহরুখের 'ডাঙ্কি' ছবি থেকে সরলেন সিনেমাটোগ্রাফার অমিত রায়

এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান যে তাঁকে 'মার্ডার' ছবির জন্য মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছিল। তাঁর 'বোল্ড' চরিত্রের জন্য তাঁকে নিয়ে কাটাছেঁড়া হয়েছিল বিস্তর। মল্লিকা বলেন, 'আমি যখন "মার্ডার" করেছিলাম তখন চারিদিকে ঝড় বয়ে গিয়েছিল। চুম্বন দৃশ্য ও বিকিনি পরা নিয়ে লোকজন যা পেরেছিলেন বলেছিলেন। 'গহেরাইয়াঁ' ছবিতে দীপিকা পাড়ুকোন যা করেছেন, আমি সেটাই ১৫ বছর আগে করেছিলাম কিন্তু মানুষ তখন অত্যন্ত সংকীর্ণ মনের ছিলেন। ইন্ডাস্ট্রি ও মিডিয়ার একাংশ আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল। তারা কেবল আমার শরীর ও গ্ল্যামার নিয়েই কথা বলছিল, অভিনয়ের বিষয়ে কিছুই বলেনি। আমি 'দশাবতরম', 'পেয়ার কে সাইড এফেক্টস', 'ওয়েলকাম' করেছি কিন্তু কেউ আমার অভিনয় নিয়ে কোনও কথা বলেনি।'

প্রসঙ্গত, ২২ জুলাই মুক্তি পাচ্ছে মল্লিকা শেরাওয়াতের 'আরকে'।

সেরা শিরোনাম

Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget