এক্সপ্লোর

Rajkumar Hirani Film: পরিচালকের সঙ্গে মতপার্থক্য, শাহরুখের 'ডাঙ্কি' ছবি থেকে সরলেন সিনেমাটোগ্রাফার অমিত রায়

Dunki Film Update: বহু প্রতীক্ষার পর প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করবেন কিং খান। ছবির প্রথম দফার শ্যুটিং শিডিউলও ব়্যাপ আপ হয়ে গেছে।

নয়াদিল্লি: ঘোষণার পর থেকেই শিরোনামে স্থান পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাপসী পান্নু (Taapsee Pannu) অভিনীত 'ডাঙ্কি' (Dunki)। বহু প্রতীক্ষার পর প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করবেন কিং খান। ছবির প্রথম দফার শ্যুটিং শিডিউলও ব়্যাপ আপ হয়ে গেছে। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে অন্য খবর। ছবির ডিওপি অর্থাৎ মুখ্য় চিত্রগ্রাহক অমিত রায় সরে এসেছেন এই কাজ থেকে। কারণ ক্রিয়েটিভ ডিফারেন্স বা সৃজনশীল মতপার্থক্য। 

'ডাঙ্কি'র সিনেমাটোগ্রাফার সরে এলেন ছবি থেকে

সাম্প্রতিক সূত্র মারফত খবর, ডিওপি অমিত রায় 'ডাঙ্কি'র কাজ ছেড়েছেন কারণ পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে তাঁর মত পার্থক্য হচ্ছে। এই ব্যাপারে এক সাক্ষাৎকারে অমিত রায় বলেন, 'হ্যাঁ, আমি 'ডাঙ্কি' করছি না আর। ১৮-১৯ দিন ছবির শ্যুটিং করেছি, তারপর ছেড়েছি। রাজু হিরানির সঙ্গে আমার কিছু জিনিসে মত পার্থক্য হচ্ছে। একই দৃষ্টিকোণ থেকে আমরা ছবিটাকে দেখতে পারছি না। তবে আমি জানাতে চাই যে বিচ্ছেদটি খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমরা দুজনে একসঙ্গে বসি এবং তারপর আমি কাজটা ছাড়ি। সত্যি বলতে, আমি গোটা ব্যাপারটা সংঘর্ষের পর্যায়ে যাক চাইনি।'

গোটা বিষয়টিকেই অমিত রায় 'দুর্ভাগ্যজনক' বলেই জানিয়েছেন। তিনি বলেন যে পরিচালককে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। কিছু বিজ্ঞাপনের কাজ ছাড়াও 'সঞ্জু' ছবির বিখ্যাত গান 'বাবা বোলতা হ্যায়'-তে একসঙ্গে কাজ করেন তাঁরা। তবে অমিত রায়ের শ্যুট করা দৃশ্য যে ছবিতে থাকবে তাও তিনি জানান।

আরও পড়ুন: Emergency Teaser: এবার ইন্দিরা গাঁধীর ভূমিকায় কঙ্গনা রানাউত, প্রকাশ্যে 'ইমার্জেন্সি'র টিজার

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে 'ডাঙ্কি' ছবির শ্যুটিং শুরু হয়। এর আগে ১৯ এপ্রিল ছবির টিজার পোস্ট করে কিং খান লেখেন, 'প্রিয় রাজকুমার হিরানি স্যর, আপনি তো আমার সান্তা ক্লজ। আপনি শুরু করুন, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে অবশেষে কাজ করতে পেরে আমি আপ্লুত ও অভিভূত। আপনাদের সকলের জন্য নিয়ে আসছি 'ডাঙ্কি', প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর ২০২৩।' ছবিতে তাপসী পান্নুকেও অভিনয় করতে দেখা যাবে। 

সেরা শিরোনাম

Aasha Singh Jaiswal: প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget