এক্সপ্লোর

Mamata Banerjee: জ্বলছে সন্দেশখালি, রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ে ব্যস্ত মমতা! তীব্র কটাক্ষ বিরোধীদের

Mamata Banerjee at Didi No. One: রিয়্যালিটি শো ঘিরে উত্তপ্ত রিয়েলের রাজনীতি। 

বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও ঝিলম করঞ্জাই, কলকাতা: সন্দেশখালিতে উঠছে একাধিক বিস্ফোরক অভিযোগ। এরই মধ্যে বুধবার একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এনিয়ে কটাক্ষ করে, সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikai)। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

আগেই জানা গিয়েছিল, রচনা বন্দোপাধ্যায়ের (Rachana Banerjee) সঞ্চালিত জনপ্রিয় শো 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)-এ প্রতিযোগী হিসেবে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম। এর আগে কখনও কোনও রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানের অন্যান্য প্রতিযোগীরা ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র স্ত্রী ও নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly), অরুন্ধতী হোমচৌধুরী (Arundhati Holme Chowdhury) আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (Sreeradha Banerjee)। কথামতো, বুধবার হাওড়ায় শ্যুটিং হয়ে গিয়েছে এই এপিসোডের।

এদিনের অনুষ্ঠানে ছিল একটি রুটি বেলার প্রতিযোগিতা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অংশগ্রহণ করেছিলেন অন্যান্য ৩জন প্রতিযোগী। অন্যান্য অনুষ্ঠান, গল্প, আড্ডার মধ্যে দিয়েই শেষ হয় এদিনের শ্যুটিং। এই প্রথমবার কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে হাজির ছইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই, এই বিশেষ এপিসোডটির সম্প্রচার নিয়ে একটি বিশেষ আগ্রহ রয়েছে অনেকেরই। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিয়্যালিটি শো-কে হাজির থাকা নিয়েই আক্রমণ শানিয়েছে বিজেপি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে হাজির থাকা নিয়ে 'এক্স'-এ শুভেন্দু অধিকারী লিখেছেন, 'আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তার কাছে জনগণের কল্যাণের চেয়ে রাজনীতি গুরুত্বপূর্ণ। সন্দেশখালি তার উদাহরণ। কুখ্যাত অপরাধী শাহজাহান শেখ যখন পলাতক, তখন তিনি রিয়ালিটি টিভি শোতে ব্যস্ত। লজ্জা।' 

কেবল শুভেন্দু অধিকারী নন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়্যালিটি শো-তে হাজির হওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন সন্দেশখালি থানার সামনে ধর্নায় বসেছিলেন সুকান্ত। সেখানে বসে, তাঁর গলাতেও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়্যালিটি শো-তে হাজির হওয়া নিয়ে কটাক্ষ। যখন শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে বারে বারে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি, জারি হয়েছে ১৪৪ ধারা, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির না হয়ে ব্যস্ত রিয়্যালিটি শো-এর শ্যুটিংয়ে, এই ঘটনাকে ইস্যু করেই বারে বারে আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। রিয়্যালিটি শো ঘিরে উত্তপ্ত রিয়েলের রাজনীতি। 

আরও পড়ুন: Radhika Merchant: বিয়ের আগেই তিনি অম্বানি পরিবারের ভীষণ আদরের, কে এই রাধিকা মার্চেন্ট?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget