এক্সপ্লোর

Dev on Mithun Chakraborty: শুভেচ্ছা জানাননি মমতা, মিঠুন দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় আবেগে ভাসলেন দেব

Dev on Mithun Chakraborty: একসঙ্গে 'প্রজাপতি' ছবিতে কাজ করেছেন দেব ও মিঠুন চক্রবর্তী। সেই সময় থেকেই দেবের সঙ্গে মিঠুনের ভীষণ ভাল সম্পর্ক।

কলকাতা: শুভেচ্ছা জানাননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। l তবে শুভেচ্ছা এল তাঁর দলের সাংসদের থেকেই। দেব (Dev)-এর থেকে। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবরে, তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরালেন অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে দেবের উক্তি, 'এই পুরস্কারের জন্য তোমার থেকে যোগ্য আর কেউ ছিল না।' অভিনেতা সাংসদ দেব কোনোদিনই তাঁর ও মিঠুনের সম্পর্কে রাজনৈতিক রং লাগতে দেননি, বরং রাজনীতির উর্ধ্বে গিয়ে তিনি বারে বারেই দাঁড়িয়েছেন মিঠুনের পাশে। আর আজ, দলের তোয়াক্কা না করেই দেব সোশ্যাল মিডিয়ায় উষ্ণ শুভেচ্ছা জানালেন মিঠুন চক্রবর্তীকে। 

একসঙ্গে 'প্রজাপতি' ছবিতে কাজ করেছেন দেব ও মিঠুন চক্রবর্তী। সেই সময় থেকেই দেবের সঙ্গে মিঠুনের ভীষণ ভাল সম্পর্ক। দেব হামেশাই বলে এসেছেন, মিঠুন তাঁর বাবার মতোই। অন্যদিকে ছোট থেকেই দেবকে চেনেন মিঠুন। ফলে দুজনের মধ্যেই ভীষণ ভাল সম্পর্ক। যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মিঠুন চক্রবর্তী, তখন তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন দেব। সুস্থতা কামনাও করেছিলেন। সেই সময়ে হাসপাতালে দেব ছাড়াও গিয়েছিলেন সোহম। সোহম অভিনেতা হলেও তিনি তৃণমূলের বিধায়ক। তবে দুজনেই গিয়েছিলেন ব্যক্তিগত সম্পর্কের খাতিরে। 

আজ সোশ্যাল মিডিয়ায়  মিঠুনের সঙ্গে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। দুটিই 'প্রজাপতি' ছবির দৃশ্য। দেব লিখেছেন, 'অনেক শুভেচ্ছা মিঠুনদা। এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিলনা। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।' যদিও সোশ্যাল মিডিয়ায় কোনও অস্তিত্বই নেই মিঠুন চক্রবর্তীর। তিনি নিজে মোবাইল ফোনও ব্যবহার করেন না। ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়াও। তবে দেব সোশ্যাল মিডিয়াতেই মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও তৃণমূল দলের তরফ থেকে শুভেচ্ছা আসেনি মিঠুন চক্রবর্তীর কাছে। এই কথা সাংবাদিক সম্মেলনে নিজেই জানিয়েছেন মিঠুন। 

 

আরও পড়ুন: Mamata Shankar on Mithun Chakraborty: 'মৃগয়া'-র পরে কাজ না পেয়ে অবসাদে ভুগত মিঠুন, বলতাম, সব ঠিক হয়ে যাবে: মমতাশঙ্কর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget