এক্সপ্লোর

Mamta Kulkarni: খবরে ফিরেও বিতর্কের শেষ নেই, এবার শাহরুখ-সলমনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা কুলকার্নি

Bollywood News: ‘করণ অর্জুন’ ছবিতে সলমনের বিপরীতে নায়িকা ছিলেন মমতা।

মুম্বই: অভিনয়ে এসেই সাড়া জাগিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত জীবনও চর্চায় থেকেছে বরাবর। মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করা নিয়ে নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন মমতা কুলকার্নি। এবার বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবং ‘ভাইজান’ সলমন খানের বিরুদ্ধে মুখ খুললেন বিগত দিনের নায়িকা। ‘করণ অর্জুন’ ছবির শ্যুটিংয়ের সময় শাহরুখ এবং সলমন তাঁকে নাস্তানাবুদ করে ছেড়েছেন বলে দাবি মমতার। (Mamta Kulkarni)

‘করণ অর্জুন’ ছবিতে সলমনের বিপরীতে নায়িকা ছিলেন মমতা। ছবিতে শাহরুখ এবং সলমন ছিলেন দুই ভাইয়ের চরিত্রে। শ্যুটিং চলাকালীন শাহরুখ এবং সলমন তাঁকে নিয়ে হাসাহাসি করতেন, বিদ্রুপ করতেন, এমনকি মুখের উপর দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি মমতার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন নায়িকা। (Bollywood News)

‘করণ অর্জুন’ ছবির শ্যুটিং নিয়ে কয়েক বছর আগে স্মৃতিচারণ করেন শাহরুখ ও সলমন। সেখানে তাঁরা জানান, ‘ভাঙড়া পালে’ গানের শ্যুটিং চলাকালীন তাঁদের বকাঝকা করেন মমতা। তাঁরা ঠিক মতো নাচতে পারছেন না বলে তিরস্কার করেন নায়িকা। এতে রিহার্সালে জোর দেন তাঁরা। পরে যখন শ্যুটিংয়ে যান, তাঁরা ঠিকঠাক নেচে বেরিয়ে যান। কিন্তু মমতা নাচের স্টেপ ভুল করেন। 

শাহরুখ এবং সলমনের এই দাবি নস্যাৎ করে দিয়েছেন মমতা। তাঁর বক্তব্য, “আমি ওদের উপর চিৎকার করিনি। শাহরুখ এসব বলেছে? আমি বলছি ঠিক কী ঘটেছিল। চিন্নি প্রকাশ ছিলেন কোরিওগ্রাফার। শাহরুখ এবং সলমন শ্যুটিং করছিল। আমি একা বসেছিলাম। দেড়ঘণ্টা পর চিন্নি প্রকাশের সহকারী আমার দরজায় টোকা দেন। জানান, মাস্টারজি ডাকছেন। আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, শাহরুখ এবং সলমন চাপা হাসি হাসতে হাসতে আমার পাশ দিয়ে চলে যায়। আমি চুপ ছিলাম। রাত তখন ৮টা। মাস্টারজি আমাকে একা স্টেপ করে দেখাতে বলেন।”

মমতা আরও বলেন, “পরদিন সকালে প্রথম শট আমার ছিল। প্রথম শটই উতরে যায়। আমি তখন দেখি, ঝোপের আড়াল থেকে শাহরুখ এবং সলমন আমাকে দেখে হাসছে। পরের শট ছিল ওদের।  ৫০০০ লোকের মাঝে হাঁটু গেড়ে বসে স্টেপ করতে হতো ওদের। প্রচুর রিটেক নেয় ওরা। শেষ পর্যন্ত প্যাকআপ করে দেন পরিচালক। আমরা নিজের নিজের ঘরে চলে যাই। জানতাম আমাকে জ্বালাতন করছে ওরা। কোরিওগ্রাফারকে বলে যাতে সব স্টেপ আমাকে দিয়ে না করায়, তাই আমিও ছুটি। কিন্তু যেই আমি পৌঁছই, সলমন আমাকে থামিয়ে দেয়। দরজা বন্ধ করে দেয় মুখের উপর। ”

১৯৯৫ সালে মুক্তি পায় ‘করণ অর্জুন’। ছবিটি পরিচালনা করেন রাকেশ রোশন। বক্স অফিসে দারুণ সাফল্য পায় ছবিটি। মমতা যদিও এর কিছু সময় পরই অভিনয় ছেড়ে দেন। বিদেশ পাড়ি দেন তিনি। মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁক সম্পর্ক নিয়ে সেই থেকে বিতর্ক। সম্প্রতি দেশে ফিরে আসেন মমতা। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসও গ্রহণ করেন তিনি। কিন্নর আখড়া মমতাকে ‘মহামণ্ডলেশ্বর’ উপাধি দেয়। কিন্তু সাত দিনের মধ্যেই সেখান থেকে বিতাড়িত হন মমতা।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget