এক্সপ্লোর

Mandira Bedi Updates: সদ্যপ্রয়াত স্বামীর উদ্দেশে আবেগঘন পোস্ট মন্দিরা বেদির

গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। তাঁর দুসপ্তাহ পর আবেগঘন পোস্ট করেছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সঞ্চালক মন্দিরা বেদি।

মুম্বই : বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে হৃদয় ভাঙ্গার যন্ত্রণার সাক্ষী হলেন নেটবাসিন্দারা। ইনস্টাগ্রাম পোস্টটি করেছেন অভিনেত্রী এবং টেলিভিশন শোয়ের সঞ্চালক মন্দিরা বেদি। গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। তাঁর দু'সপ্তাহ পর আবেগঘন পোস্টটি করেছেন মন্দিরা বেদি। তাঁর পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, একটি কাগজের উপর লেখা রয়েছে, রাজি। ছবিটির ক্যাপশনে মন্দিরা বেদি লিখেছেন, 'মিস ইউ রাজি'। এর পাশাপাশি তিনি হৃদয় ভাঙ্গার একটি ইমোজিও দিয়েছেন।

অভিনেত্রীর এমন পোস্ট দেখে দুঃখ সামলাতে পারেননি তাঁর সহকর্মী থেকে ভক্তরা। যে যার মতো করে কমেন্ট করে মন্দিরা বেদির পাশে থাকতে চেয়েছেন। অভিনেত্রী অনিন্দিতা বোস অনেকগুলো হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছেন, 'M'। অভিনেতা সত্যদীপ মিশ্র, অর্জুন বিজলানি, গায়ক তনভি শাহ, অধুনা ভবানির মতো বিশিষ্টরা প্রত্যেকেই ওই পোস্ট হৃদয়ের ইমোজি দিয়েছেন। প্রিয় অভিনেত্রী এবং সঞ্চালকের এমন পোস্ট দেখে তাঁর পাশে দাঁড়াতে দ্বিধা করেননি মন্দিরা বেদির ভক্তরাও। একজন ভক্ত কমেন্ট করেছেন, 'উনি যেখানেই থাকুন, ঠিক আপনার এবং আপনাদের সন্তানদের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি ঠিক আপনাদের পাশে রয়েছেন। আপনি অনেক শক্ত মনের মহিলা। অনুগ্রহ করে ভেঙে পড়বেন না।' আরেকজন কমেন্ট করেছেন, 'ঈশ্বর আপনাদের ভাল রাখুন। এবং এই লড়াই লড়ার মতো শক্তি দিন।' আরেকজন আবার লিখেছেন, 'মন্দিরা বেদি ম্যাম, আপনি অনেক শক্ত মনের মানুষ। ভেঙে পড়বেন না একদম। তিনি আপনার সঙ্গে সবসময় ছিলেন। আজও আছেন। আমার বিশ্বাস, এটা আপনি আরও ভাল করে জানেন এবং অনুভব করেন।' অভিনেত্রী মৌনি রায়-ও তাঁর সঙ্গে মন্দিরা বেদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমার বেবিই সবথেকে শক্তিশালী।

রাজ কৌশল মারা যাওয়ার দু-একদিন পরই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পুরনো ছবি পোস্ট করেছিলেন মন্দিরা। এবং সেখানেও ছবির নিচে হৃদয় ভাঙার ইমোজি দিয়েছিলেন। এই ঘটনার পর মাত্র একবারই ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। গত সপ্তাহে আরেকজন মহিলার সঙ্গে যখন মন্দিরা বেদি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তখন একবারই ক্যামেরার লেন্সে ধরা পড়েন মন্দিরা বেদি। বোঝাই যাচ্ছে, স্বামীর মৃত্যুর পর যতই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করুন মন্দিরা, অতীতের অনেক-অনেক স্মৃতি তাঁকে এখনও পিছনে টানছে। তাঁর ভক্তরাও চাইছেন, মন্দিরা বেদির মুখে ফিরে আসুক, তাঁর সেই ট্রেডমার্ক হাসি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget