এক্সপ্লোর

Mandira Bedi: 'ভাল চরিত্রে কাজ করতে চাই, আমি যে অভিনেত্রী সেটাই মানুষ ভুলে গিয়েছেন', আক্ষেপ মন্দিরার

Mandira Bedi Update: এক সাক্ষাৎকারে অভিনেত্রী অভিযোগের সুরেই বলেন যে তাঁকে এখন বেশিরভাগ সঞ্চালিকা বা পরিবেশকের চরিত্রের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই চরিত্রগুলি ফিরিয়ে দেন মন্দিরা। কেন?

নয়াদিল্লি: ১৯৯৪ সালের ধারাবাহিক 'শান্তি' (Shanti)। এই ধারাবাহিকের হাত ধরেই ঘরে ঘরে চেনা নাম হয়ে ওঠেন অভিনেত্রী মন্দিরা বেদী (Mandira Bedi)। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেন। আক্ষেপ করেন, তিনি যে অভিনয় করতে পারেন সেটাই নাকি সকলে ভুলে গিয়েছেন। কেন এমন মনে হচ্ছে তাঁর? অভিনয়ের অফার পান না তিনি? কী বলেন তিনি? 

অভিনয় প্রসঙ্গে কী মন্তব্য করলেন মন্দিরা বেদী?

সম্প্রতি ইটাইমসকে (ETimes) দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী অভিযোগের সুরেই বলেন যে তাঁকে এখন বেশিরভাগ সঞ্চালিকা বা পরিবেশকের চরিত্রের প্রস্তাব দেওয়া হয়। মন্দিরা বলেন, 'যদি এমন একটা কোনও জিনিসের কথা বলতে হয় যেটা আমি সত্যিই মিস করছি, তা হল অভিনয়। 'দ্য রেলওয়ে মেন' ওয়েব শোয়ে অভিনয় করার পর আমি বুঝতে পারলাম যে ক্যামেরার সামনে থাকাটা আমি কী প্রচণ্ড মিস করি। অনেকে আমাকে ক্রিকেট প্রেজেন্টার বা সংবাদ সঞ্চালিকার চরিত্রের প্রস্তাব দেন, কিন্তু আমি সেগুলো ফিরিয়ে দিই। আমি একটা ভাল চরিত্রে কাজ করতে চাই, আমি অভিনয় মিস করি। মনে হচ্ছে মানুষ সম্পূর্ণভাবে ভুলেই গেছেন যে আমি একজন অভিনেত্রী।'

একইসঙ্গে তিনি এও বলেন যে ক্রীড়া জগতে পরিবেশকের ভূমিকায় যোগ দেওয়ার পর তাঁর অভিনয়ের সুযোগ অনেক কমে যায়। তিনি বলেন, '৯ বছর টানা টিভি শোয়ে অভিনয় করার পর আমি বিরতি নেওয়ার কথা ভাবি ২০০৩ সালে, কিন্তু কাকতালীয়ভাবে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছিল সেই বছর এবং সেটার সঞ্চালনা করার সুযোগ পেয়ে যাই। এরপর অনেক কিছু বদলে যায় আমার জীবনে। ছকভাঙা কাজটা করতে খুব ভাল লেগেছিল, কিন্তু তারপর আমাকে কেউ আর অভিনেত্রী হিসেবে দেখত না, লোকে আমাকে কেবলমাত্র সঞ্চালিকা হিসেবেই দেখত।'

আরও পড়ুন: Elvish Yadav: সাপের বিষ পাচার মামলায় ফের এলভিস যাদবকে তলব করল ED

টেলিভিশন দুনিয়ায় দীর্ঘদিন কাজ করেছেন মন্দিরা। 'শান্তি', 'ঘর জামাই', 'দুশমন', 'সিআইডি'র মতো শোয়ে কাজ করেছেন। তাঁকে কাল্ট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে', 'শাদি কা লাড্ডু', 'দশ কাহানিয়াঁ', 'দ্য তাশকেন্ত ফাইলস'-এর মতো ছবিতে দেখা গেছে। তিনি শেষ অভিনয় করেছেন নেটফ্লিক্সের 'দ্য রেলওয়ে মেন' ওয়েব সিরিজে। এছাড়া 'ফেম গুরুকুল', 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ২', 'ইন্ডিয়ান আইডল জুনিয়র' ইত্যাদি রিয়েলিটি শোয়েও কাজ করেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget