এক্সপ্লোর

Elvish Yadav: সাপের বিষ পাচার মামলায় ফের এলভিস যাদবকে তলব করল ED

Snake Venom Case: 'ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট'সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এলভিসের বিরুদ্ধে। 'নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট'-এও মামলা রুজু হয়েছে।

নয়াদিল্লি: সিদ্ধার্থ যাদব, ওরফে এলভিস যাদবকে (Elvish Yadav) ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি। ২৩ জুলাই, সাপের বিষ পাচারের (Snake Venom Case) সঙ্গে জড়িত আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর নিজের আয়োজন করা অনুষ্ঠানে সাপের বিষ মাদকে হিসেবে সেবনের জন্য দিতেন বলে অভিযোগ এলভিসের বিরুদ্ধে। বুধবার ফের তলবের বিষয়ে জানানো হয়েছে। 

ফের এলভিস যাদবকে তলব করল ইডি

সেন্ট্রাল এজেন্সি গত মে মাসে এই মামলা দায়ের করে, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় পুলিশ কর্তৃক এলভিস যাদব এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে জমা দেওয়া এফআইআর এবং চার্জশিট পর্যালোচনা করার পরে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে মামলা রুজু হয়। ইডি-র এক উচ্চপদস্থ কর্মচারীর কথায়, ৮ জুলাই ইডি-র সামনে হাজিরা দিতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন এলভিস কারণ তিনি বিদেশে থাকবেন। সূত্রের খবর, তাঁকে পরে আসার অনুমতি দেওয়া হয়েছে যে তারিখটি হচ্ছে ২৩ জুলাই। সেই সঙ্গে তাঁর ওপর জারি হওয়া নিষেধাজ্ঞায় কিছু ছাড়ও দেওয়া হয়েছে। 

'ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট'সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এলভিসের বিরুদ্ধে। ২৬ বছর বয়সী ইউটিউবারের বিরুদ্ধে 'নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট'-এও মামলা রুজু হয়েছে। পুলিশের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, এলভিস স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজের রেভ পার্টিতে সাপ ও সাপের বিষের আয়োজন করতেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তিনি এও স্বীকার করেছেন যে বছর খানেক আগে সাপের বিষ বিক্রির অপরাধে যাদের গ্রেফতার করা হয়, তাদেরও চিনতেন এলভিস।

আরও পড়ুন: Urvashi Rautela Hospitalised: শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত, হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

৯টি সাপ, যার মধ্যে ৫টি কোবরা ও ২০ মিলিলিটার সাপের বিষ (মনে করা হচ্ছে) উদ্ধার করা হয়েছে রেভ পার্টি থেকে। কর্তৃপক্ষের দাবি, এলভিস যাদব এই গোটা সময় জুড়ে ব্যাঙ্কোয়েট হল থেকে অনুপস্থিত ছিলেন। নয়ডা পুলিশ এপ্রিল মাসে যে যে ধারায় মামলা দায়ের করেছিল, তাতে রেভ পার্টির আয়োজন, সাইকোঅ্যাকটিভ ড্রাগ ব্যবহার এবং সাপ পাচারের মতো বিষয়গুলি সহ ১২০০ পৃষ্ঠার অভিযোগ রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget