এক্সপ্লোর

Manike Mage Hithe: গান ভাইরাল, কিন্তু 'মানিকে মাগে হিথে' কথার মানে কী?

প্রথমবার ভারতে এসে আপ্লুত ইওহানি জানালেন যে, ইতিমধ্যেই তিনি অনেক গানের প্রস্তাব পেয়েছেন। পাশাপাশি এও জানালেন যে, 'মানিকে মাগে হিথে' গানের এই শব্দের মানে কী।

মুম্বই : সম্প্রতি ভারত সফরে এসেছেন জনপ্রিয় সিংহলী গান 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) গায়িকা ইওহানি ডিসিলভা (Yohani)। ভারত সফরে এসে দেশের বিভিন্ন প্রান্তে লাইভ কনসার্টের মাধ্যমে দর্শকদের তাঁর গানের সুরে মাতিয়ে দেবেন। এক দেশের গান কীভাবে সমস্ত ভাষা, সংস্কৃতি, দেশের বেড়াজাল টপকে শুধুমাত্র ইন্টারনেটের দৌলতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে, তা ভেবেই অবাক হচ্ছেন ইওহানি। আজ এবং আগামী কিছুদিন দেশের বিভিন্ন প্রান্তে লাইভ কনসার্ট রয়েছে তাঁর। জানা গিয়েছে, আজ গুরুগ্রামে এবং আগামী ৩ অক্টোবর হায়দরাবাদে লাইভ কনসার্ট রয়েছে জনপ্রিয় সিংহলী গায়িকার। প্রথমবার ভারতে এসে আপ্লুত ইওহানি জানালেন যে, ইতিমধ্যেই তিনি অনেক গানের প্রস্তাব পেয়েছেন। পাশাপাশি এও জানালেন যে, 'মানিকে মাগে হিথে' গানের এই শব্দের মানে কী।

আরও পড়ুন - Manike Mage Hithe: ভারতে কোথায় কবে লাইভ কনসার্ট করবেন 'মানিকে মাগে হিথে' গায়িকা ইওহানি?

এই মুহূর্তে যে গান প্রায় সকলের মুখে মুখে ঘুরছে বা মোবাইলে বাজছে তা অবশ্যই 'মানিকে মাগে হিথে'। জনপ্রিয় এই গানের এই তিনটি শব্দ লোকের মুখে মুখে ঘুরলেও এর মানে জানা নেই বহু মানুষের। কিন্তু জনপ্রিয় এই গানের সুরের মুর্ছনায় এতটাই মজে রয়েছে নেট দুনিয়া যে মানে না জেনেই গান গেয়ে চলেছেন অনবরত। ভারত সফরে এসে একটি সাক্ষাৎকারে জনপ্রিয় এই তিন শব্দের মানে বোঝালেন ইওহানি।

'মানিকে মাগে হিথে' শব্দের মানে বোঝাতে গিয়ে ইওহানি বললেন, 'মানিকে শব্দের মানে যাকে আমরা ভালোবেসে ডাকছি। মাগে শব্দের অর্থ আমি বা নিজে। আর হিথে শব্দের মানে হৃদয়। অর্থাৎ, মানিকে মাগে হিথে মানে কাউকে ভালোবেসে ডাকা।' প্রসঙ্গত, ভাইরাল হওয়া 'মানিকে মাগে হিথে' প্রথমে সথিসান নামে এক গায়ক গেয়েছিলেন। কিন্তু এই গান তখন ভাইরাল হয়, যখন ইওহানি ডিসিলভা গানটি গান।

আরও পড়ুন - যোধপুরের কোন বাড়িতে আলিয়া ভট্টের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রণবীর?

নিজের গান শেখার দিনগুলোর কথাও সাক্ষাৎকারে বলেছেন ইওহানি। বলেন, 'আমাদের পরিবারে কোনওদিন গান শেখার কোনও শিক্ষক ছিলেন না। আমার দাদু অল্প বিস্তর গান জানতেন। আমি যখন খুব ছোট, তখন আমার মা পিয়ানো শেখান। আমার মা এবং বাবা দুজনেই অনেক ধরনের গান জানতেন। যখন আমি স্কুলে পড়তাম, তখন ট্রাম্পেট বাজাতাম। এছাড়া ইওটিউব দেখে আমি গিটার বাজানো শিখেছি। ফলে গানটা মূলত নিজে নিজেই শেখা হয়েছে আমার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget