এক্সপ্লোর

Fire At DRR Studio: দাউদাউ আগুনে পুড়ছে মেকআপ ভ্যান, DRR স্টুডিওয় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির আশঙ্কা কত?

Fire Update: সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে স্টুডিও চত্বরে দাউদাউ আগুন জ্বলতে দেখা যায়। কী কারণে, কীভাবে লাগল আগুন? জি বাংলার তরফে কী জানানো হল?

কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড রাজারহাটের 'ডিআরআর স্টুডিওস'-এ (DRR Studios)। এখানেই শ্যুটিং হয় জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান, 'দিদি নং ১' (Didi No. 1) ও 'দাদাগিরি'র (Dadagiri)। এখানে শ্যুটিং হয় 'সা রে গা মা পা লেজেন্ডস' অনুষ্ঠানেরও। চ্যানেলের তরফে নিশ্চিত করা হয়েছে আগুন লাগার ব্যাপারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা?

DRR স্টুডিওয় ভয়াবহ অগ্নিকাণ্ড

সপ্তাহের প্রথমদিনই বড়সড় দুর্ঘটনা। সূত্রের খবর, একটি মেকআপ ভ্যান (Make Up Van) থেকে আগুন লেগে যায় 'ডিআরআর স্টুডিও'য়। সকাল ১১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে খবর। জি বাংলার তরফে প্রেস বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'ডিআরআর স্টুডিওসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লাগে তা এখনও আমরা জানতে পারিনি, তবে পরিস্থিতি পর্যালোচনা করছি আমরা। সৌভাগ্যবশত, ঘটনায় কোনও বড়সড় ক্ষয়ক্ষতি ঘটেনি, আমাদের শ্যুটিং সেট অক্ষত রয়েছে এবং পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকজন ক্রু সদস্য সুস্থ ও অক্ষত রয়েছেন।'

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে স্টুডিও চত্বরে দাউদাউ আগুন জ্বলতে দেখা যায়। ক্যান্টিন থেকে মেকআপ ভ্যানে আগুন ছড়িয়ে যায় বলে দাবি একাধিক সূত্রে। ভিডিওয় দাউদাউ করে মেকআপ ভ্যান জ্বলতে দেখা যায়। নিমেষে যা পুড়ে যায়। গলগল কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

আরও পড়ুন: 'Sohag Chand': 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে খোয়াই-সায়নের বিয়ে, 'কোর্টরুম কমেডি'র সাক্ষী হবেন দর্শক

সূত্রের খবর, ওই ফ্লোরেই আজ 'সা রে গা মা পা লেজেন্ডস'-এর শ্যুটিং হওয়ার কথা ছিল যার সঞ্চালনায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও শ্যুটিং বাতিলের কোনও খবর এখনও মেলেনি। 

গত বছর, মার্চ মাসের এক রবিবারের ভোরবেলা আগুন লাগে শহর কলকাতার টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একাংশে। ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। দাউদাউ আগুনের গ্রাসে নিমেষে চলে যায় স্টুডিওর একাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget