এক্সপ্লোর

Mimi Chakraborty: 'শো-অফ করে লাভ নেই', সমুদ্রপাড়ে প্লাস্টিক-আবর্জনা কুড়িয়ে কটাক্ষের শিকার মিমি, কেন?

Mimi on Earth Day: এদিন একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে মিমির পরনে একটি হলুদ মনোকিনি, তার ওপরে শ্রাগ। সমুদ্রের পাড় থেকে তাকে কুড়োতে দেখা গেল একগুচ্ছ প্লাস্টিকের বোতল, প্যাকেট।

কলকাতা: গতকাল, অর্থাৎ ২২ এপ্রিল ছিল 'আর্থ ডে' (Earth Day)। বিশ্বকে সুস্থ করতে, আমাদের এই ধরিত্রীকে আরও খানিকটা বাসযোগ্য করে তুলতে, সচেতনতা বৃদ্ধিতে পালন করা হয় এই বিশেষ দিনের। কিন্তু কতটা সতর্ক হন সাধারণ মানুষ? প্রকৃতিকে নষ্ট করার পরিমাণ কি কমে? নাকি এই দিন পালনেই সীমাবদ্ধ থেকে যায় সতর্কতা। সেই বার্তাই এবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ছড়িয়ে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কী করলেন নায়িকা?

সমুদ্রতট থেকে কুড়িয়ে আনলেন প্লাস্টিক-আবর্জনা! 'কী করে পারে মানুষ?' ছুড়লেন প্রশ্ন

এদিন একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে মিমির পরনে একটি হলুদ মনোকিনি, তার ওপরে শ্রাগ। সমুদ্রের পাড় থেকে তাকে কুড়োতে দেখা গেল একগুচ্ছ প্লাস্টিকের বোতল, প্যাকেট। সেগুলি তুলে এনে একদিকে গোছ করে রাখলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে প্রশ্ন, 'মানুষ কী করে এরকম করতে পারে?'

শুধু ভিডিওর মধ্যেই নয়, ক্যাপশনেও কটাক্ষ ছুড়েছেন নায়িকা। তিনি লেখেন, 'পৃথিবী বনাম প্লাস্টিক এবং এখনও আমরা বলি 'হ্যাপি' আর্থ ডে। এখনও খুব বেশি দেরি হয়নি, সতর্ক হয়ে নেওয়া কিছু সিদ্ধান্ত আমাদের সাহায্য করতে পারে প্রকৃতি মায়ের যে ক্ষতি করেছি তা ঠিক করতে। প্রকৃতি মা ক্ষমাশীল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

তবে এই পোস্টেও কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। মিমির পোস্টে ভালবাসা জানিয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু তারপরেই সাধারণ মানুষের কটাক্ষের বন্যা। একজন রাজনীতির প্রসঙ্গ টেনে লেখেন, 'নিজে যেখানে ভোটে জিতেছিলেন সেখানে এগুলো করলে ভাল হত'। আবার কেউ লিখলেন, 'কলকাতাকে আগে পরিষ্কার রাখুন বা করার চেষ্টা করুন, বাইরের দেশে গিয়ে পরে করবেন।' কেউ সরাসরি লিখলেন, 'শো-অফ করে লাভ নেই।' অনেকে আবার তাঁর পোশাক নিয়েও ছুড়লেন কটাক্ষ, করলেন সমালোচনা। কারও কারও মতে, গোটাটাই 'প্রচার' পাওয়ার জন্য। আবার নেটিজেনদের একাংশ তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশও জানিয়েছেন।

আরও পড়ুন: 'Papa Kehte Hain' Relaunch: পুনরায় মুক্তি পেল 'পাপা কহতে হ্যায়', স্মৃতি হাতড়ালেন আমির-উদিত, আবেগঘন দর্শকমহল

তবে জলপাইগুড়ির কন্যা মিমি চক্রবর্তী প্রকৃতির কোলে সময় কাটাতে যে ভালবাসেন, গাছপালার সঙ্গ যে পছন্দ করেন তা বারবার প্রকাশ পেয়েছে তাঁর একাধিক পোস্টে। কখনও গাছে চড়ে পেয়ারা তো কখনও লেবু, প্রায়ই মজার মজার ভিডিও শেয়ার করে থাকেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget