এক্সপ্লোর

শুরু হল মৈনাক-মিমির প্রথম কাজ 'মিনি'-র শ্যুটিং

শুরু হল মৈনাক ভৌমিক পরিচালিত মিমি চক্রবর্তী অভিনীত 'মিনি' ছবির শ্যুটিং। এই ছবিতে প্রথমবার মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করছেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী। 

কলকাতা: শুরু হল মৈনাক ভৌমিক পরিচালিত মিমি চক্রবর্তী অভিনীত 'মিনি' ছবির শ্যুটিং। এই ছবিতে প্রথমবার মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করছেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী।  আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। গোটা শ্যুটিং কলকাতায় হবে বলেই আপাতত স্থির করা হয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ছোটপর্দার অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়। এই ছবির হাত ধরেই প্রথম বড়পর্দায় পা রাখছেন তিনি।

বন্ধুত্বের বয়স হয় না। সমবয়সী নয়, বন্ধুত্বে বোধহয় সবচেয়ে জরুরী মনের মিল। মৈনাক ভৌমিকের পরিচালনায় এর অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় আসছেন মিমি চক্রবর্তী। আর এই ছবির হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা। ছবির নাম 'মিনি'

হালকা হলুদ টি শার্ট আর মাথার হেয়ার ব্যান্ড। ঠোঁটের ওপর গোঁফের মত করে ধরা পেনসিল। ঠিক ছোটবেলার খেলার মত। নতুন ছবিতে মিমি চক্রবর্তীর প্রথম লুকেই ছিল চমক। চিত্রনাট্যে মিমির নাম তিতলি। আর তার পাশেই স্কুলের পোশাকে, দুটো ঝুঁটি বেধে বসে ছোট্ট অয়না চট্টোপাধ্যায়। তার ঠোঁটের ওপরেও একইভাবে ধরা পেনসিল। ছবির নাম ভূমিকায় রয়েছে এই একরত্তিই। গল্পের নাম 'মিনি'।

সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন ছবির প্রথম লুক। পোস্টারেই আঁচ করা যায়, ছবির গল্প আবর্তিত হবে তিতলি ও মিনি-র অসমবয়সী বন্ধুত্বকে ঘিরেই। প্রিয় বন্ধু হওয়ার মধ্যে কোনও বয়সের সীমরেখা হয় না, সেই বার্তাই দিতে পর্দায় আসছে 'মিনি'। মিমি ও অনন্যা ছাড়াও এই ছবিতে রয়েছে একাধিক তারকা। খুব তাড়াতাড়ি নতুন ছবির শ্যুটিং শুরু করবেন মৈনাক।

অন্যদিকে এই ছবির হাত ধরেই প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা (স্মল টক আইডিয়াজ) ও এমকে এন্টারটেনমেন্ট। নতুন এই সফর নিয়ে উৎসাহী তাঁরাও।

অন্যদিকে এই ছবি নিয়ে উৎসাহী রুদ্রজিৎও। প্রথম ছবিকে সুযোগ পেয়েই টলিউডের প্রথম সারির নায়িকার বিপরীতে কাজ! রুদ্রজিতের চরিত্রটা ঠিক কেমন? অভিনেতা বলছেন, 'ছবিতে আমার চরিত্রের নাম রণ। মিমির বিপরীতে আমি অভিনয় করছি। আজ প্রথম শট দিলাম। কিন্তু মিমি প্রচণ্ড অভিজ্ঞ একজন অভিনেত্রী। আমার কোনও সমস্যাই হয়নি। প্রথম শট থেকেই মিমি খুব সাবলীল। আমিও বেশি কিছু ভাবিনি। আর এই গোটা গল্পটা একটা ছোট্ট বাচ্চাকে ঘিরে। তার নামই 'মিনি'। আমার চরিত্রটা সদর্থক ও গুরুত্বপূর্ণ। অপেক্ষা করছি শ্যুটিং-এ আরও কী কী অভিজ্ঞতা হয়।

সেরা শিরোনাম

Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget