এক্সপ্লোর

Mini Trailer: আনুষ্ঠানিক মুক্তির আগেই ফাঁস 'মিনি'-র ট্রেলার! অবাক মিমি, অয়ন্নারা

'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি।

কলকাতা: কখনও রেস্তোরাঁয়, কখনও রাস্তায় আবার কখনও শ্যুটিং সেটেই.. মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখলেই সবার মুখে একটাই কথা। দারুণ হয়েছে 'মিনি'-র ট্রেলার। এই কথা শুনে প্রত্যেকবার কার্যত আকাশ থেকে পড়ছেন অভিনেত্রী মিমি। কেন? কারণ এখনও তো মুক্তিই পায়নি 'মিনি'-র (Mini) ট্রেলার। তাহলে?

'মিনি'-র ট্রেলার ফাঁস?

'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে।

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের টানাপোড়েনে ‘হে সিনামিকা’-য় নজর কাড়লেন অদিতি, দুলকর, কাজল

মুক্তির দিন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ৬ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিনি'। এখনও প্রকাশ্যে আসেনি তার ট্রেলার। কিন্তু মিমির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই নাকি প্রশংসা করছেন মিমির নতুন ছবির। এমনই অবাক নায়িকা যে তিনি ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায়কে ফোন করে জানিয়েও ফেলেছেন এই ঘটনার কথা। গল্প সেখানেও। অয়ন্নাকেও নাকি বন্ধুদের থেকে শুনতে হচ্ছে একই কথা। অথচ এখনও ট্রেলার দেখেনি সেও! গোটা ঘটনায় অবাক মাসি বোনঝি দুজনেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

">

এই ছোট ছোট ভিডিও কী সত্যি? সত্যিই প্রকাশ পেয়ে গিয়েছে 'মিনি'র ঝলক? নাকি এই ভিডিও নিছকই প্রচারের একটা অংশ। তবে সূত্রের খবর, খুব শিগগিরিই আনুষ্ঠানিক ভাবে 'মিনি'-র ঝলক প্রকাশ্যে আনবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবেন মিনি ও অয়ন্না দুজনেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

">

ছবিতে মিমি ও অয়ন্যা ছাড়াও মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যাকে অভিনয় করতে দেখা যাবে। মৈনাক ভৌমিকের পরিচালনায়, স্মল টক আইডিয়াস ও এমকে মিডিয়ার প্রযোজনায় রাজ্যজুড়ে 'মিনি' মুক্তি পাবে ৬ মে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

">

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget