এক্সপ্লোর

Mir on RG Kar Issue: করোনাকালে মনে হয়েছিল চিকিৎসকেরা ভগবান, আজ তাঁদেরই রাস্তায় নেমে লড়তে হচ্ছে: মীর

Mir at Jukti Tokko: মীর আরও বলেন, 'সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন এই ঘটনার গুরুত্ব বুঝে। পাশাপাশি আমাদের বিবেক থেকে'

কলকাতা: তিনি প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি সরব হয়েছেন বারে বারেই।আর এবিপি আনন্দের 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে এসে, সেই আরজি করের ঘটনা, বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বললেন তিনি। মীর আফসর আলি (Mir Afsar Ali)। 

মীর বলছেন, 'বছর ৪ আগে আমাদের জীবনে যখন করোনা পরিস্থিতি এসেছিল, আমাদের মনে হয়েছিল, এটাই বোধহয় সবচেয়ে খারাপ সময়। সেই সময়ে আমরা একটা নতুন রুটিনে অভ্যস্থ হয়ে পড়েছিলাম। প্রত্যেকে বাড়িতে বন্দি, ওয়ার্ক ফ্রম হোম করছি। কিন্তু সেই সময়ে যুদ্ধক্ষেত্রে, এই জায়গায় হাসপাতালে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন যাঁরা, তাঁরা চিকিৎসক। আমরা বলেছিলাম, ডাক্তাররা না থাকলে আমরা বাঁচতাম না। সেই সময়ে আমাদের মনে হয়েছিল, ডাক্তারদের মতো মানুষ হয় না। ৪ বছরের মধ্যে পরিস্থিতি এতটাই পাল্টে গিয়েছে যে ডাক্তারদের নিজেদের অধিকারের জন্য এইভাবে লড়ে যেতে হচ্ছে। বার বার আক্রান্ত হচ্ছেন তাঁরা। যে সমস্ত চিকিৎসকেরা আন্দোলন করছেন, তাঁদের আমি অনিরোধ করব যে আমরা যাঁরা নন-মেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তাঁরা কিন্তু নিজেদের কাজটাও করে যাচ্ছি আন্দোলনের পাশাপাশি। লক্ষ লক্ষ গরীব মানুষ রয়েছেন, যাঁদের প্রাইভেটে গিয়ে চিকিৎসা করানোর ক্ষমতা নেই। এই আন্দোলন যদি চলতে থাকে, তাহলে তাঁরা চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। শিক্ষার মতো স্বাস্থ্যও আমাদের অধিকার। আমি একজন চিকিৎসকের স্বামী, একজন মেয়ের বাবা। তবুও আমি একজন বাইরের মানুষ। কিন্তু আমার তরফ থেকে চিকিৎসকদের অনুরোধ করব, নায্য দাবিতে আন্দোলন করলেও, যদি আপনারা একটু রোগীদের স্বার্থের কথা ভাবেন। যদি ইচ্ছে করে।'

মীর আরও বলেন, 'সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন এই ঘটনার গুরুত্ব বুঝে। পাশাপাশি আমাদের বিবেক থেকে। একটা সময়ে আমরা মনে করতাম, এই বিষয়ে আমরা কিছু বলব না কারণ এই ঘটনা সরাসরি আমাদের ওপর প্রভাব ফেলে না। কিন্তু আরজি করের ঘটনা আলাদা। আরজি করের ঘটনায় মানুষ এত ক্ষেপে গিয়েছেন কারণ তাঁরা মনে করছেন, এই সিস্টেমে বদল দরকার। সবসময়ে যে তাঁরা চাইছেন কোনও দল সরে যাক, অন্য কোনও দল আসুক তা কিন্তু নয়। যুযুধান রাজনৈতিক পক্ষকে বুঝতে হবে, যে সিস্টেমে ঘুণ ধরে গিয়েছে সেটা মানুষ বদলাতে চাইছেন। মানুষের ভালর জন্য। আমি গণ কনভেশনে বলেছিলাম আন্দোলনকে হাইজ্যাক হতে দেবেন না। কিন্তু গত কয়েকদিন ধরে যা দেখছি, সেটা আমাদের শহরের চেনা ছবি নয়।'

আরও পড়ুন: RG Kar Case: 'কাঞ্চনের মন্তব্যের পরে মনে হচ্ছিল পুরস্কারটা ঘাড়ে চেপে রয়েছে', ফিরিয়ে দিয়ে বললেন সুপ্রিয়-সঞ্জিতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget