এক্সপ্লোর

Mirzapur Season 3: আবারও গদির লড়াইয়ে 'রক্তাক্ত' হবে সম্পর্ক, আসছে 'মির্জাপুর সিজন ৩', কবে মুক্তি?

'Mirzapur Season 3' Release Date: ফিরছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী প্রমুখরা। ফের রক্তের বন্যা, গদির লড়াই। মির্জাপুরের সিংহাসনে এবার কে বসতে চলেছে? কবে মুক্তি পাবে তৃতীয় সিজন?

নয়াদিল্লি: সকল জল্পনায় ইতি! মুক্তি পেল 'মির্জাপুর সিজন ৩'-এর টিজার ('Mirzapur Season 3' Teaser Out)। ঘোষণা করা হল সিরিজের মুক্তির তারিখও। প্রতীক্ষার অবসান অবশেষে। বহুদিন পর ফের সিরিজে কুর্সির লড়াই দেখতে পাওয়া যাবে। পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) কালীন ভাইয়াও ফিরছেন তাঁর গদি পুনরুদ্ধার করতে। অন্যদিকে আলি ফজলের (Ali Fazal) গুড্ডু পণ্ডিতও লড়াইয়ের জন্য প্রস্তুত। 

কবে আসছে 'মির্জাপুর সিজন ৩'? প্রকাশ্যে টিজারও

ফিরছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী প্রমুখরা। ফের রক্তের বন্যা, গদির লড়াই। মির্জাপুরের সিংহাসনে এবার কে বসতে চলেছে? 

টিজারের শুরুতে কুলভূষণ খরবন্দার কণ্ঠে শোনা যাচ্ছে গল্পের প্রেক্ষাপট। কীভাবে সিংহাসনের লড়াইয়ে 'শের' কালীন ভাইয়া এবার মুখোমুখি হতে চলেছেন 'সওয়া শের' গুড্ডু পণ্ডিতের। দুই মুখ্য চরিত্রের মাঝে টানটান লড়াই, সেই সঙ্গে শ্বেতা ত্রিপাঠীর গোলু ও ইশা তলওয়ারের মাধুরী যাদবের মধ্যেও দেখা যাবে লড়াই। এছাড়াও পারিবারিক ষড়যন্ত্র, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার জটিল লড়াই থাকবে। অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় ভার্মা, রাসিকা দুগল, অঞ্জুম শর্মা, প্রিয়াংশু পাইনুলি প্রমুখকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

আরও পড়ুন: 'Kaliachak Chapter 1' Release Date: ঘোষিত তারিখের ৩ দিন আগে পিছিয়ে গেল মুক্তি! কী কারণ? জানালেন 'কালিয়াচক চ্যাপ্টার ১' পরিচালক রাতুল মুখোপাধ্যায়

মার্চ মাসে নির্মাতাদের তরফে 'মির্জাপুর সিজন ৩'-এর ঘোষণা করা হয় যেখানে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী ও শ্বেতা ত্রিপাঠীকে দেখা যায়। এই সিজনে কিছু নতুন চরিত্রকে যেমন আসবে, তেমনই চেনা চরিত্রদেরও দেখা মিলবে। কিন্তু মুন্না ভাইয়ের দেখা মিলবে না বলে, অনুরাগীরা দুঃখে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যেত অভিনেতা দিব্যেন্দুকে। তিনি নিজেও নিশ্চিত করেন যে নতুন সিজনে তাঁকে দেখা যাবে না। গুরমিত সিংহ ও আনন্দ আইয়ারের পরিচালনায় এই সিরিজের প্রযোজনার দায়িত্ব সামলান রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের 'এক্সেল মিডিয়া'। ঘোষণা হয়েছে নতুন সিজনের স্ট্রিমিং তারিখ। ৫ জুলাই থেকে প্রাইম ভিডিওয়ে দেখা যাবে 'মির্জাপুর সিজন ৩'। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget