এক্সপ্লোর

'Kaliachak Chapter 1' Release Date: ঘোষিত তারিখের ৩ দিন আগে পিছিয়ে গেল মুক্তি! কী কারণ? জানালেন 'কালিয়াচক চ্যাপ্টার ১' পরিচালক রাতুল মুখোপাধ্যায়

'Kaliachak Chapter 1': আজ মঙ্গলবার, ১১ জুন, 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তির ঠিক ৩ দিন আগেই নির্মাতাদের তরফে ঘোষণা করা হল পিছিয়ে যাচ্ছে মুক্তি। 'অপ্রত্যাশিত' কারণে ছবির মুক্তি পিছোচ্ছে, এমনই খবর।

কলকাতা: কথা ছিল ১৪ জুন প্রেক্ষাগৃহে হাজির হবে পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের (Ratool Mukherjee) নতুন ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১' (Kaliachak Chapter 1)। কিন্তু মুক্তির ঠিক ৩ দিন আগে জানা গেল পিছিয়ে যাচ্ছে মুক্তির তারিখ। কী এমন হল? এবিপি লাইভের (ABP Live) তরফে যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে। কী কারণ জানালেন রাতুল?

পিছিয়ে গেল 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তির তারিখ, কেন?

আজ মঙ্গলবার, ১১ জুন, 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তির ঠিক ৩ দিন আগেই নির্মাতাদের তরফে ঘোষণা করা হল পিছিয়ে যাচ্ছে মুক্তি। 'অপ্রত্যাশিত' কারণে ছবির মুক্তি পিছোচ্ছে, এমনই খবর প্রযোজনা সংস্থা সূত্রে।

এবিপি লাইভের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বলেন, 'একেবারেই অপ্রত্যাশিত কিছু প্রযুক্তিগত কারণের জন্য পূর্বঘোষিত ১৪ জুন রিলিজ করা যাচ্ছে না 'কালিয়াচক চ্যাপ্টার ১'। তবে সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। যেভাবে আমরা প্রতিটি গান মুক্তির পর, ট্রেলার মুক্তির পর মানুষের ভালবাসা পেয়েছি, তাতে আমি ও আমাদের গোটা টিম দর্শকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মুক্তির তারিখ বদলাচ্ছে, সেটা তাঁদের জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবে খুব শীঘ্রই বড়পর্দায় আসছে 'কালিয়াচক চ্যাপ্টার ১'।' সূত্রের খবর, হয়তো এই মাসের শেষে বা জুলাইয়ের শুরুতেই মুক্তি পাবে ছবি। ২-৩ দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে ছবি মুক্তির নতুন তারিখও।

এদিন প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে লেখা হয়, 'আমরা জানি আপনারা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান হলে গিয়ে সপরিবারে দেখার অপেক্ষায় আছেন, আমরা কথা দিচ্ছি যে আপনাদের অপেক্ষা সার্থক হবে। খুব শীঘ্রই আমরা আমাদের নতুন রিলিজ ডেট ঘোষণা করব। ততক্ষণ আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের গান ও দেখতে থাকুন ট্রেলার।'


Kaliachak Chapter 1' Release Date: ঘোষিত তারিখের ৩ দিন আগে পিছিয়ে গেল মুক্তি! কী কারণ? জানালেন 'কালিয়াচক চ্যাপ্টার ১' পরিচালক রাতুল মুখোপাধ্যায়

আরও পড়ুন: Shatrughan Sinha on Sonakshi Wedding Rumours: 'আজকাল ছেলেমেয়েরা অনুমতি চায় না', মেয়ের বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শত্রুঘ্ন, 'আর গায়ে লাগে না', মন্তব্য সোনাক্ষীর!

'সাঁই বাংলা ফিল্মস' এবং নয়ন রাজের প্রযোজনায় রাতুলের ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ট্রেলারেই জানা যায় কালিয়াচক নামক স্থানের একদল বাসিন্দার কাজকর্মের গল্প বলবে এই ছবি। লোভ, হিংসা, প্রতিশোধ, খুন, রক্তের মোড়কে তৈরি ট্রেলারে রুদ্ররূপে দেখা মেলে রূপাঞ্জনার। শক্ত হাতে দুষ্টের দমন করতে পারবেন তিনি? ছবিতে অভিনয় করবেন, নবাগত অসীম, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ প্রমুখ। অতনু তানুজ ঘোষের লেখা চিত্রনাট্যে তৈরি ছবিটি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget