এক্সপ্লোর

Mithai: হাতে হাত রেখে পিঠে তৈরী মিঠাই আর উচ্ছেবাবুর, আজ ধারাবাহিকের শেষ সম্প্রচার

Serial Mithai Ended: ধারাবাহিকের শেষে দেখা যাবে, ডান হাত ভেঙে গিয়েছে মিঠাইয়ের। আর তাই, এক হাতে পাটিসাপটা বানাবে মিঠাই আর সাহায্য করবে উচ্ছেবাবু

কলকাতা: আজ ধারাবাহিক 'মিঠাই' (Mithaai) -এর শেষ সম্প্রচার। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই মনখারাপি পোস্টে ভরছে অভিনেতা অভিনেত্রীদের দেওয়াল। বাদ যাননি খোদ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-ও। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন তিনিও।

সদ্য শেষ হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। আর আজ শেষ সম্প্রচার। গল্পের শেষ হল হাতে হাত রেখে মিঠাই আর তার উচ্ছেবাবুর পিঠে-পাটিসাপটা বানানো দিয়ে। সবার গলার টাইটেল ট্র্যাকে, মিষ্টিমুখে ইতি টানা হল ধারাবাহিকের। সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একাধিক পুরনো ছবি। সেখানে রয়েছে মিঠি ও মিঠাইয়ের দুটো লুকই।

শ্যুটিং শেষে এবিপি লাইভকে (ABP Live)-কে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছিলেন শ্যুটিংয়ের শেষদিনের গল্প।শ্যুটিংয়ের শেষদিন কী করল মনোহরা পরিবার? সৌমিতৃষা বলছেন, 'সেটে কেক আনা হয়েছিল। দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। শ্যুটিং শেষের পরে সবাই মিলে কেক কাটা হয়। সবাই একসঙ্গে বসে যেমন গল্প করেছি, আড্ডা মেরেছি, আবার আবেগপ্রবণও হয়েছি। আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। অনুরাগীদের থেকে প্রচুর উপহার পেয়েছি। তার প্রত্যেকটাই আমার কাছে ভীষণ দামি, ভালবেসে দেওয়া। খুব গুরুত্বপূর্ণও। সবটা আমার কাছে যত্ন করে রাখা থাকবে।'

'মিঠাই'-সংসারের সবচেয়ে বেশি কার কথা মনে পড়বে সৌমিতৃষার? একটু হেসে অভিনেত্রী বললেন, 'গোপাল'। তারপর বললেন, 'শুধু মানুষ নয়, আমি তো আমার রূপটান ঘরের দেওয়ালগুলোকেও মিস করছি।' আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, 'তোমাদের ভালবাসায় মনোহরা পরিবার বেঁচে থাকবে চিরকাল।'

ধারাবাহিকের শেষে দেখা যাবে, ডান হাত ভেঙে গিয়েছে মিঠাইয়ের। আর তাই, এক হাতে পাটিসাপটা বানাবে মিঠাই আর সাহায্য করবে উচ্ছেবাবু। মোট কথা, মিষ্টিমুখেই শেষ হল ধারাবাহিকের গল্প।

সদ্য অসুস্থতা থেকে উঠেছেন সৌমিতৃষা। কিছুদিন কি বিশ্রামের পরিকল্পনা রয়েছেন? অভিনেত্রী বললেন, 'অগাস্টে আমার নতুন ছবির কাজ শুরু। 'প্রধান'। বড়পর্দায় আমার প্রথম কাজ। অগাস্ট থেকে শ্যুটিং শুরু। এখন ধীরে ধীরে তার প্রস্তুতিই শুরু হবে। তবে গত আড়াই বছর আমি যেভাবে ব্যস্ত ছিলাম, তার তুলনায় ছবির ব্যস্ততা কিছুই নয়। নতুন ইনিংস নিয়ে আমি কিন্তু ভীষণ আশাবাদী।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget