এক্সপ্লোর

Shastri: সোহম-নিসপালের প্রযোজনায় আজ থেকে শ্যুটিং শুরু মিঠুন-দেবশ্রীর 'শাস্ত্রী'-র

Soham-Debosree: আপাতত কলকাতাতেই শ্যুটিং হওয়ার কথা এই ছবির। এই গল্পের মুখ্যচরিত্রের নাম পরিমল। এই ভূমিকাতেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

কলকাতা: বড়পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেবশ্রী রায়ের (Debosree Roy) জুটি। সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-র Soham's Entertainment & Creative Solutions এবং সুরিন্দর ফিল্মসের (Surindar Films) যৌথ প্রযোজনায় আসছে নতুন ছবি 'শাস্ত্রী' (Sastri)। আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র (Sourasani Maitra) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), রজতাভ দত্ত (Rajatava Dutta), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও প্রযোজক সোহম খোদ। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)।

আপাতত কলকাতাতেই শ্যুটিং হওয়ার কথা এই ছবির। এই গল্পের মুখ্যচরিত্রের নাম পরিমল। এই ভূমিকাতেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। খুব সাধারণভাবে জীবন কাটানো এই পরিমলের একটাই নেশা-লটারির টিকিট কাটা। তবে কখনোই লটারি জেতেন না তিনি। মিঠুনের স্ত্রী, সরলার ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। ধীরে ধীরে, সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে পরিমলের। ছেলেকে কলেজে ভর্তি করার জন্য, বাড়ি বিক্রি করে দিতে চায় স্ত্রী, কিন্তু সেই কথায় রাজি হতে পারে না পরিমল। 

মনের দুঃখে, মন্দিরে গিয়ে পরিমল ঠিক করে, সে আত্মহত্যা করবে। কিন্তু ঠিক সেই সময়েই, তার জীবন বদলে দেয় একটা চশমা! নাহ, কোনও সাধারণ চশমা নয় এটি। এই চশমা দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যায়! তারপরে? সেই চশমাই বদলে দেয় পরিমলের জীবন। এই গল্প নিয়েই তৈরি হবে, ছবি 'শাস্ত্রী'। যে পোস্টার এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে, সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে একটি চশমার ছবিই। সোশ্যাল মিডিয়ায় ছবির কলাকুশলীদের সঙ্গে ছবি ও মহরতের ছবিও শেয়ার করে নিয়েছেন সোহম। 

প্রসঙ্গত, এর আগে 'কলকাতার হ্যারি', 'এলএসডি' ও 'পাকা দেখা'-র মতো ছবি প্রযোজনা করেছেন সোহম। করেছেন নিজে অভিনয়ও। 'শাস্ত্রী' সেই জায়গা থেকে অনেকটাই বড় প্রেক্ষাপটের ছবি। রয়েছেন দুই রীতিমতো অভিজ্ঞ তারকাও। অন্যদিকে, এর আগে যে ছবিগুলি সোহম প্রযোজনা করেছেন, তা করেছেন একাই। এবার সুরিন্দর ফিল্মসের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soham Chakraborty (@myslfsoham)

আরও পড়ুন: Shobhita Dhulipala: ২০১৬ সালে অডিশন! অবশেষে 'মাঙ্কি ম্যান' ছবির মুক্তির আগে নস্ট্যালজিক শোভিতা ধুলিপালা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget