এক্সপ্লোর

Shobhita Dhulipala: ২০১৬ সালে অডিশন! অবশেষে 'মাঙ্কি ম্যান' ছবির মুক্তির আগে নস্ট্যালজিক শোভিতা ধুলিপালা

'Monkey Man': 'মাঙ্কি ম্যান' ছবির হাত ধরে হলিউডে পা রাখছেন শোভিতা। দেব পটেল এই ছবির পরিচালক। প্রধান চরিত্রে অভিনয়ও করবেন তিনি।

নয়াদিল্লি: হলিউডে (Hollywood Debut) পা রাখতে চলেছেন 'মেড ইন হেভেন' (Made In Heaven) অভিনেত্রী শোভিতা ধুলিপালা (Shobhita Dhulipala)। খবর প্রকাশ্যে আসতেই শিরোনামে স্থান করেছেন অভিনেত্রী। দেব পটেল (Dev Patel) পরিচালিত, অভিনীত 'মাঙ্কি ম্যান' ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে শোভিতাকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তাতে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। সেখানেই মিলল একটি অজানা তথ্য। 

'মাঙ্কি ম্যান'-এর হাত ধরে হলি-ডেবিউ শোভিতার, মিলল মজার তথ্য

ইনস্টাগ্রামে অনুরাগ কাশ্যপ স্টোরিতে শেয়ার করেন একটি পোস্ট। অনুরাগের পরিচালনায় প্রথম কাজ করেন শোভিতা, 'রমন রাঘব ২.০' ছবিতে। ইনস্টা স্টোরিতে পোস্ট করে পরিচালক লেখেন, 'অবশেষে। কী যে ভাল লাগছে এটা।' তাকে উত্তর দিয়ে অভিনেত্রী ডুব মারেন স্মৃতির সাগরে। সেখানে শোভিতা লেখেন, 'মাঙ্কি ম্যান' ছবির চরিত্রের জন্য অভিনেত্রী অডিশন দিয়েছিলেন ২০১৬ সালে। 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এর উদ্দেশে রওনা দেওয়ার ঠিক একদিন আগে অডিশন দেন তিনি, জানান নিজেই। 

দিন তিনেক আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। প্রায় তিন মিনিটের বেশি দৈর্ঘ্যের ট্রেলার দেখায় এক ব্যক্তির (দেব) সেই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার গল্প যারা তার মাকে খুন করেছিল এবং দরিদ্র এবং ক্ষমতাহীনদের ওপর নিয়মিত অত্যাচার করে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sobhita (@sobhitad)

ভারতের প্রেক্ষাপটে তৈরি এই ছবি হনুমানের কিংবদন্তি গল্প দ্বারা অনুপ্রাণিত। ট্রেলারে দেখা যাচ্ছে সিনেমায় দেবের চরিত্র আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে খ্যাতনামা ফাইটারদের থেকে মার খেয়ে নগদ টাকা রোজগার করে। এটাই তার জীবিকা। মারপিটের সময় সে মুখে একটা গরিলা মাস্ক পরে নেয়। ট্রেলারে দেবের চরিত্রের ছোটবেলার ঝলক, মায়ের সঙ্গে কাটানো সময় এবং মাকে হারানোর ঝলকও দেখা যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যারা তার থেকে সবকিছু ছিনিয়ে নেয় তাদের থেকে প্রতিশোধ নেওয়ার পন্থা খুঁজে বের করতে থাকে। 

আরও পড়ুন: 'Jonas Brothers' at Mumbai: দেশে প্রথমবার 'জোনাস ব্রাদার্স', 'জিজু' নিকের জন্য গলা ফাটাল ভারতীয় দর্শক

বিশ্বজুড়ে ৫ এপ্রিল মুক্তি পাবে 'মাঙ্কি ম্যান'। দেব তাঁর অরিজিন্যাল স্টোরি ও চিত্রনাট্য থেকে তৈরি এই ছবির পরিচালনা করেছেন পল অঙ্গুনাওয়েলা ও জন কোলির সঙ্গে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মকরন্দ দেশপাণ্ডে, সিকন্দর খের, শার্লটো কোপ্লে, পিতোবাস, বিপিণ শর্মা, অদিতি কালকান্তে, অশ্বিণী কালসেকর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget