এক্সপ্লোর

Mithun Chakraborty on Dadasaheb Phalke: 'কখনও বিজেপির থেকে কোনও সুবিধা নিইনি, একা লড়েছি', দাদাসাহেব ফালকে পুরস্কার প্রসঙ্গে মিঠুন

Mithun Chakraborty News: মিঠুনকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপি সরকার কেন্দ্রে থাকায় তাঁর দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে কোনও সুবিধা হয়েছে কি না?

কলকাতা: তিনি বিজেপির সমর্থক, তবে কোনও পদে নেই। আজ, দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে কেন্দ্রে বিজেপি সরকার থাকার ফলেই কি দাদাসাহেব পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? একদিকে যেমন এই সম্মান পাওয়ার জন্য বারে বারে পুরনো কথা বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যেই আবেগে গলা বুজে এল মিঠুনের, তেমনই সোজাসাপ্টা জবাব দিলেন বিজেপি প্রসঙ্গেরও।

মিঠুনকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপি সরকার কেন্দ্রে থাকায় তাঁর দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে কোনও সুবিধা হয়েছে কি না? মিঠুন চক্রবর্তী বলেন, 'আমি কারও থেকে কখনও কোনও সুবিধা নিইনি। আমি লড়াইটা একা করি। আমি পার্টিতে রয়েছি বলে এই প্রশ্ন উঠতেই পারে।' প্রসঙ্গত, আজ মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। এই বিষয়ে অভিনেতা বলেন, 'ওঁর সম্পর্কে আমার মনে কেবলই ভালবাসা আর সম্মান রয়েছে। আমি ওঁর সঙ্গে ব্যক্তিগতভাবে বহুবার দেখা করেছি। উনি একজন দারুণ মানুষ। তবে যতক্ষণ না কেউ ওঁকে ব্যক্তিগতভাবে চিনছে, কেউ বুঝবেই না উনি মানুষটা কেমন'। এর সঙ্গে সঙ্গে মিঠুন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেননি, জানাননি শুভেচ্ছাও।

মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়ে কী লিখেছিলেন নরেন্দ্র মোদি? নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে নরেন্দ্র মোদি লেখেন, 'শুনে ভীষণ খুশি হয়েছি যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় তাঁর অনবদ্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন। উনি একজন সাংস্কৃতিক মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ওঁর অভিনয়ে মুগ্ধ থেকেছে। ওকে শুভেচ্ছা এই পুরস্কার পাওয়ার জন্য ও আগামীর জন্য শুভকামনা।'

 

আরও পড়ুন: Mithun Chakraborty: 'খেতে দেবেন? তাহলে সাক্ষাৎকার দেব', জাতীয় পুরস্কার পেয়ে সাংবাদিককে বলেছিলেন অভুক্ত মিঠুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

    

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget