এক্সপ্লোর

Mithun on Biswanath: মিঠুনের ছবি দেখতে গিয়ে পুলিশের মার খেয়েছেন! পুরনো কথা শুনে বিশ্বনাথের চোখে জল

Dadagiri: ভিডিও দেখে চোখ ভিজে যায় বিশ্বনাথের। গোটা মঞ্চ থমথমে। চোখ মুছে নিজেকে সামলে নেন বিশ্বনাথ।

কলকাতা: সাধারণ যে কোনও অভিনেতাকে যদি প্রশ্ন করা হয়, কেন এই বিশেষ ছবিটি বেছেছেন, বেশিরভাগ সময়েই তাঁরা জোর দেন চিত্রনাট্যের ওপর। তবে এমন অভিনেতাও ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যিনি কেরিয়ারে এমন ছবিতে অভিনয় করেছেন, যেখানে তাঁর কাছে গুরুত্ব পায়নি চিত্রনাট্য বা চরিত্র। তিনি ছবি করতে রাজি হয়েছিলেন, সেখানে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) রয়েছেন বলে? 

'দাদাগিরি' (Dadagiri)-র একটি বিশেষ পর্বে মঞ্চে খেলতে এসেছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। আর সেখানেই.. অভিনেতার জন্য ছিল একটি বিশেষ চমক। সেটি কী? সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একটি ভিডিও চালিয়ে দেন এদিন স্টেজে। আর সেখানে দেখা যায় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র একটি ভিডিও। বিশ্বনাথের জন্য রেকর্ড করে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। আর সেই ভিডিও দেখে মঞ্চে দাঁড়িয়েই চোখ ভিজল বিশ্বনাথের। আবেগে ভাসলেন এই অভিনেতা। 

কী ছিল সেই ভিডিওতে? মিঠুনকে বলতে শোনা গেল, 'বিশ্বনাথ... পল্টু... অনেকদিন থেকেই ওকে আমি চিনি। এইজন্য চিনি যে বিশ্বনাথ আমার খুব বড় ভক্ত। আমার ছবি দেখার জন্য ও বাড়িতে মার খেয়েছে, পুলিশের হাতে মার খেয়েছে। কিন্তু ওর একটাই ইচ্ছা ছিল। অভিনেতা হব। অভিনেতা হয়ে গুরুর সঙ্গে, একসঙ্গে অভিনয় করব। শ্যুটিংয়ের সময় একদিন ওকে প্রশ্ন করেছিলাম, 'পল্টু তুই এই ১-২ দৃশ্যের চরিত্রে অভিনয় কেন করিস। কোনও মানে হয় না তো.. ' ও উত্তর দেয়, 'তোমার সঙ্গে থাকব, তোমার সঙ্গে অভিনয় করব আর সন্ধেবেলা তোমার সঙ্গে একটু গা-টা ঘষে নিয়ে বাড়ি চলে যাব। ব্যাস আমার জীবনে আর কিছু চাই না।' আসলে পল্টু শুধু ভাল অভিনেতা নয়, একজন খুব ভাল মানুষ। আর আমি বিশ্বাস করি, যাঁরা মানুষ হিসেবে ভীষণ ভাল হন, তাঁরা ভাল অভিনেতাও হন।'

এই ভিডিও দেখে চোখ ভিজে যায় বিশ্বনাথের। গোটা মঞ্চ থমথমে। চোখ মুছে নিজেকে সামলে নেন বিশ্বনাথ। এ যে তার কাছে অনেক বড় পাওয়া। সঞ্চালক সৌরভ তখন বলেন, 'কেরিয়ারে এইগুলোই থেকে যায়।'

আরও পড়ুন: Dev Birthday: 'বাবা-মায়ের সঙ্গে থাকলে রোজই জন্মদিন', রুক্মিণীর সঙ্গে কী প্ল্যান বার্থ ডে বয় দেবের?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget