এক্সপ্লোর

Dev Birthday: 'বাবা-মায়ের সঙ্গে থাকলে রোজই জন্মদিন', রুক্মিণীর সঙ্গে কী প্ল্যান বার্থ ডে বয় দেবের?

Dev on his Birthday: জন্মদিনে খাওয়া-দাওয়ার কী কী বিশেষ পরিকল্পনা রয়েছে? একটু হেসে দেবের উত্তর...

কলকাতা: রাত পোহালেই তাঁর জন্মদিন। ৪০-এর কোঠায় পৌঁছে গিয়েছেন দেব (Dev)। আগামীকাল, অর্থাৎ ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিন। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'প্রধান' (Pradhan)। তা নিয়ে নায়ক তো ব্যস্ত রয়েছেনই... তবে জন্মদিন আর ক্রিসমাস যখন একই দিনে.. সেই দিনটায় বিশেষ কী পরিকল্পনা রয়েছে নায়কের?

সম্প্রতি এবিপি লাইভের (ABP Live) মুখোমুখি হয়েছিলেন দেব। সেখানে জন্মদিনের পরিকল্পনা নিয়ে তাঁর কাছে প্রশ্ন রাখা হলেই, একটু লজ্জাই পান তিনি। দেবের কথায়, 'আমার বাবা-মা আমার সঙ্গেই থাকেন। তাই রোজই আমার জন্মদিন বলে মনে হয়। আর ২০-৩০ বছর বয়সে জন্মদিন নিয়ে একটা উদ্দীপনা থাকে। বয়স বাড়তে বাড়তে সেই উদ্দীপনাটা হারিয়ে যায়। আর এখন পরিস্থিতি বদলে গিয়েছে। প্রায় প্রত্যেক জন্মদিনেই আমার একটা করে ছবি মুক্তি পায়। তার চাপ থাকেই। শেষ কোন জন্মদিন চাপমুক্ত হয়ে কাটিয়েছি মনে নেই। তবে এই প্রেশারটা আমার নিতে ভাল লাগে। কারণ যতদিন ছবি মুক্তি পাচ্ছে, ততদিন মনে হয় দর্শক আমার ছবি দেখছেন। আমি বেঁচে আছি। আমার অভিনেতা-সত্ত্বা বেঁচে রয়েছে। ফলে এই ছবি মুক্তির টেনশন, ব্যস্ততা সবকিছুই আমি বেশ উপভোগ করি।'

জন্মদিনে খাওয়া-দাওয়ার কী কী বিশেষ পরিকল্পনা রয়েছে? একটু হেসে দেবের উত্তর, 'সৃজিতদার ছবির শ্যুটিং শুরু হবে জানুয়ারিতে। তার জন্য আমায় বেশ কিছুটা ওজন কমাতে হবে। তাই এখন একটু কড়া ডায়েটে রয়েছি আমি। তার ওপর ক্রিসমাস আর জন্মদিনে একটু নিয়ম ভাঙা হবেই। ফলে এখন একটু ডায়েটেই রয়েছি।'

প্রসঙ্গত, প্রত্যেক বছরই দেবের জন্মদিনে তাঁর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেন তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই বছর 'প্রধান'-এর প্রিমিয়ারের পরে কেক কেটেছেন দেব। সাধারণত জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটান দেব.. সঙ্গী হন রুক্মিণী। এই বছরও তেমন করেই দেব জন্মদিন কাটাবেন বলে মনে করছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতে দেব নিজের জন্মদিনের ছবিও শেয়ার করে নেন। 

 

আরও পড়ুন: Vicky Kaushal: শাহরুখ-প্রভাস নন... একমাত্র ভারতীয় হিসেবে ভিকি কৌশলকে ফলো করে ইনস্টাগ্রাম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

                                  

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget