এক্সপ্লোর

Mithun on Dev: আমার জন্য রান্না করে আনতেন ওর বাবা, সেই ছোট্ট থেকে দেবকে চিনি: মিঠুন

Mithun Chakraborty on Dev: অভিনেতা মিঠুন নিজে নির্বাচনে লড়েননি। তবে তাঁকে প্রচারের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে গোটা রাজ্যেই।

কলকাতা: এবিপি আনন্দের (ABP Ananda) 'কার দখলে দিল্লি' অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র কথা উঠতেই, খোলামেলা উত্তর দিয়েছিলেন ঘাটালের বিদায়ী সাংসদ। দেব (Dev)। হোক না বিরোধী দলনেতা, তবুও মিঠুন ভীষণ আপন তাঁর কাছে। একসঙ্গে ছবিতে কাজ করেছেন, তবে এই প্রথম নয়, বহুবার। সেই সম্পর্ক যেন রাজনীতিরও উর্ধ্বে। তবু দেবের কাছে এই সৌজন্যবোধ দেখে কিছুটা অভ্যস্থ তাঁর দল থেকে শুরু করে অনুরাগীরা। তবে এবার, দেব প্রসঙ্গে কথা বলতে গিয়ে, মিঠুন চক্রবর্তীর মুখেও শোনা গেল ইতিবাচক কথাই। 

অভিনেতা মিঠুন নিজে নির্বাচনে লড়েননি। তবে তাঁকে প্রচারের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে গোটা রাজ্যেই। সদ্য অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, ভর্তিও ছিলেন হাসপাতালে। তবে শ্যুটিংয়ের চাপ সামলে, অসুস্থতা কাটিয়ে তীব্র গরমেও জায়গায় জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন মিঠুন। আর আজ, এবিপি আনন্দে দেবের বলা কথার প্রসঙ্গ তুলে মিঠুনের কাছে প্রশ্ন রাখা হলে, বর্ষীয়ান অভিনেতা বলেন, 'কেন দেব এই কথা বলবে না? এটাই তো সৌজন্য। ওঁর বাবা বড় বড় প্রোডাকশনে খাবার দিতেন। আর সবসময়েই আমার জন্য আলাদা করে কিছু না কিছু একটা খাবার বানিয়ে আনতেন.. এত ভালবাসতেন আমায়। সেই সময় তো দেবও থাকত ওঁর সঙ্গে। তখন ও ছোট, একেবারেই বাচ্চা। দেবের সঙ্গে আমার তবে থেকে চেনা। ঠিকই বলেছে দেব, আমি ওর বাবার মতোই। দেব প্রথম যখন সিনেমায় পা রাখে, এসভিএফ থেকে ওকে আমার কাছে পাঠিয়েছিল। আমিই বলেছিলাম, অনেক বড় হয়ে গিয়েছে ও, দেখতেও সুন্দর হয়েছে। খুব ভাল ছেলে, ভাল পার্সোনালিটি, ভাল কাজ করবে। ওকে নাও।'

আর দেব? দেবও একাধিকবার বলেছেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)- র সঙ্গে তাঁর সম্পর্কের কথা। দেব ও মিঠুনের একসঙ্গে ছবিও রয়েছে, বক্স অফিসে সেটা পেয়েছে জনপ্রিয়তাও। মিঠুনের অসুস্থতার সময়ে হাসপাতালে দেখতে পৌঁছে গিয়েছিলেন দেব। এদিনের অনুষ্ঠানে ব়্যাপিড ফায়ারে দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) না পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)? প্রসঙ্গত, দুজনের সঙ্গেই হিট ছবি রয়েছে দেবের। উত্তরে দেব প্রথমে হেসে বলেন, 'যে কোনও একজনের নাম নিলে অন্যজন আমায় মারবেন। এরপরে তিনি বলেন, বয়সের দিক থেকে মিঠুনদা আমার বাবার মতো আর পরাণদা আমার দাদুর মতো। দুজনেই আমার খুব কাছের। মিঠুনদার যদি শরীর খারাপ হয় আর কিডনি লাগে, আমি নিজের কিডনি মিঠুনদাকে দিয়ে দিতে পারি। আর পরাণদা যদি অসুস্থ হন, ওঁর যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে আমি আমার শরীরের সমস্ত রক্ত ওঁকে দিয়ে দিতে পারি। এর চেয়ে বেশি ভাল ভাবে আমি এই দুজনের সঙ্গে আমার সম্পর্ককে ব্যাখ্যা করতে পারতাম না।'

আরও পড়ুন: Feluda Indraneil Exclusive: রায়বাড়ির বিখ্যাত চপ, হামেশাই মেনুতে থাকে পেস্ট্রি, মিষ্টি, দই বড়া.. 'ফেলুদা'-র শ্যুটিংয়ের অন্য গল্প শোনালেন ইন্দ্রনীল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget