এক্সপ্লোর

‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মারাঠা সংস্করণে বাধা এমএনএস-এর

মুম্বই: মার খাবে মারাঠি সিনেমার ব্যবসা। এই যুক্তিতে বহুপ্রতিক্ষিত ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা মরাঠা ভাষায় ডাব করা সংস্করণের ক্ষেত্রে বাধা দিল মহারাষ্ট্র নব নির্মান সেনা (এমএনএস)। এ ব্যাপারে সিনেমার পরিচালক নীরজ পান্ডের আর্জি খারিজ করে দিয়েছে এমএনএসের সিনেমা সংক্রান্ত শাখা সংগঠন চিত্রপট কর্মচারী সেনা (সিকেএস)। ভারতের দুদুটি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিংহর জনপ্রিয়তা প্রশ্নাতীত। একথা মাথায় রেখে ধোনির জীবনের কাহিনী অবলম্বনে নির্মিত এই হিন্দি সিনেমাটির বিভিন্ন আঞ্চলিক ভাষার সংস্করণ তৈরি করতে আগ্রহী। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে অনুযায়ী সিকেএস-এর প্রধান অ্যামে খোপকর বলেছেন, ‘ওই সিনেমা সম্পর্কে আমার কোনও আপত্তি নেই। আর আমিও সিনেমাটি দেখার কথা ভাবছি। সমস্যাটি সিনেমার ডাব করা সংস্করণ নিয়ে। একজন প্রযোজক যদি মারাঠা ভাষায় ডাব করে সিনেমার মুক্তির ব্যবস্থা করেন, তাহলে একই পথ অনুসরণ করবেন অন্যান্যরাও। এমনিতেই মাল্টিপ্লেক্সগুলিতে স্ক্রিন পেতে সমস্যা হয় আঞ্চলিক সিনেমার। এর ওপর যদি ডাব করা সিনেমার মুক্তি হয় তাহলে তো ভয়াবহ অবস্থা তৈরি হবে। লালবাগের ভারতমাতা সিনেমায় শুধুমাত্র মারাঠি ভাষার সিনেমা দেখানো হয়। এখন তারাও যদি ডাব করা সিনেমা দেখাতে শুরু করে তাহলে আমাদের প্রযোজক ও পরিচালকরা যাবেন কোথায়?’ আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মুক্তি পাবে এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি। সুশান্ত রাজপুত অভিনীত সিনেমাটির মারাঠা ভাষায় ডাব করা সংস্করণ নিয়ে এমএনএস ততদিনে মত পাল্টায় কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'রং দেখে থিয়েটার দেখি না, সমালোচকেদের সঙ্গেও আমার ভাল সম্পর্ক', নাট্যচর্চা নিয়ে উদার বার্তা শমীক ভট্টাচার্যের
'রং দেখে থিয়েটার দেখি না, সমালোচকেদের সঙ্গেও আমার ভাল সম্পর্ক', নাট্যচর্চা নিয়ে উদার বার্তা শমীক ভট্টাচার্যের
Aishwarya Rai: লাল গাউনে চমক, কানের মঞ্চে প্রথমবার আরাধ্যা! মেয়ের পাশে নজর কাড়লেন ঐশ্বর্য্য ও
লাল গাউনে চমক, কানের মঞ্চে প্রথমবার আরাধ্যা! মেয়ের পাশে নজর কাড়লেন ঐশ্বর্য্য ও
Entertainment News: তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
New Bengali Film: ২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা
২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget