এক্সপ্লোর

'রঈস', 'ডিয়ার জিন্দেগি'-র মুক্তিতে বিরোধিতা নয়, জানাল এমএনএস

মুম্বই: জট কেটেছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর মুক্তি নিয়ে। মুশকিল নেই 'রঈস', 'ডিয়ার জিন্দেগি'-র মুক্তি নিয়েও, জানিয়ে দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সিনে শাখা জানিয়েছে, পাকিস্তানি শিল্পী অভিনীত এই ছবিগুলির মুক্তিতে তাদের আপত্তি নেই। বিরোধিতা করবে না তারা। মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপট কর্মচারী সেনার প্রেসিডেন্ট শালিনী ঠাকরে বলেন, উরি হামলার আগে এই ছবির শ্যুটিং হয়েছে। তখন পরিস্থিতি অন্যরকম ছিল। তাই বৈঠকে ঠিক করা হয়েছে, 'অ্যায় দিল...', 'রঈস' এবং 'ডিয়ার জিন্দেগি'-র মুক্তিতে বাধা দেবেন না তাঁরা। কিন্তু এরপর কোনও ছবিতে যদি পাক-শিল্পীদের নিয়ে কাজ হয়, সেগুলি মুক্তি পেতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করা হবে না, মুখ্যমন্ত্রী, এমএনএস এবং প্রডিউসার গিল্ডের বৈঠকে একসঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, উরি হামলার পর দেশে পাক শিল্পীদের বয়কটের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। মাল্টিপ্লেক্সগুলিতে ভাঙচুর করা হবে বলে হুমকি দেয়। সেই সঙ্গে পাক অভিনেতাদের নিজেদের দেশে ফিরে যেতেও বলে। সিঙ্গেল থিয়েটারগুলি জানিয়ে দেয়, তাঁদের হলে দেখানো হবে না ‘অ্যায় দিল…’। শুধু তাই নয়, হুমকির মুখে পড়তে হয় শাহরুখ অভিনীত 'রঈস' এবং 'ডিয়ার জিন্দেগি'-কেও। 'রঈস'-এ অভিনয় করেছেন পাক-অভিনেত্রী মাহিরা খান। এরইমধ্য গতকাল সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ এবং এমএনএস-এর প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন ছবির প্রযোজক কর্ণ জোহর, প্রডিউসার গিল্ডের প্রেসিডেন্ট মুকেশ ভট্ট। প্রযোজকরা কথা দেন, ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে আর কাজ করবেন না। যে সমস্ত প্রযোজক সই করে পাকিস্তানি শিল্পীদের ছবিতে নিয়েছেন, তঁদের সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় এমএনএস। ‘অ্যায় দিল…’-এর শুরুতে উল্লেখ থাকবে উরি হামলায় শহিদ জওয়ানদের কথা। শ্রদ্ধা জানানো হবে তাঁদের, প্রস্তাব দেন কর্ণ জোহর। এই প্রস্তাবকে স্বাগত জানাছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। তারা জানিয়ে দেয় ছবি মুক্তি নিয়ে আর বিরোধিতা করবে না। এবার 'রঈস', 'ডিয়ার জিন্দেগি'-র মুক্তি নিয়েও আশ্বস্ত করল তারা।

সেরা শিরোনাম

Dev: অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
Amitabh Bachchan: অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
Sonu Sood: আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
Deepika Padukone: দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget