এক্সপ্লোর

Money Laundering Case: আদালতের কাছে করা বিদেশ যাওয়ার আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

Jacqueline Fernandez: জ্যাকলিনের আইনজীবী দিল্লি আদালতকে জানায় যে তিনি কখনওই আইনকে উপেক্ষা করেননি এবং অভিনেত্রীর পক্ষ থেকে কোনও ত্রুটি ছিল না। জ্যাকলিনও জামিনের শর্তে একমত।

নয়াদিল্লি: আর্থিক তছরুপ মামলায় ফের শিরোনামে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) বিরুদ্ধে ওঠা ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় (Rs 200 crore money laundering case) নাম জড়ায় অভিনেত্রীর। এই চলমান মামলার কারণে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে অভিনেত্রীর অনুরোধও খারিজ করা হয়েছে। জ্যাকলিন ফার্নান্ডেজ সম্প্রতি দিল্লির আদালতে তাঁর মায়ের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।

জ্যাকলিনের বিদেশ যাওয়ার আবেদন খারিজ

আর্থিক তছরুপের মামলায় নাম জড়ায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সেই কারণে তাঁর বিদেশ যাওয়ার আবেদনও খারিজ করেছে আদালত। জ্যাকলিনের আইনজীবী আবেদনে অভিনেত্রীর পক্ষে বলেন যে তাঁর অসুস্থ মাকে দেখতে তাঁকে বাহরাইন যেতে হবে। এই আবেদনের ওপর আজ আদালতে শুনানি ছিল।

জ্যাকলিনের আইনজীবী দিল্লি আদালতকে জানায় যে তিনি কখনওই আইনকে উপেক্ষা করেননি এবং অভিনেত্রীর পক্ষ থেকে কোনও ত্রুটি ছিল না। জ্যাকলিনও জামিনের শর্তে একমত। তবে অভিনেত্রীর বিদেশ যাত্রার আবেদন ED প্রত্যাখ্যান করেছে। তাদের কথায় এটি মামলার জন্য বেশ গুরুত্বপূর্ণ সময়।

আবেদন প্রত্যাখ্যান করে, বিচারক উল্লেখ করেছেন যে তদন্ত একটি জটিল মোড়ে এসেছে। তাই এই পরিস্থিতিতে জ্যাকলিনের বাইরে যাওয়া উচিত নয়। যদিও তাঁর অসুস্থ মাকে দেখতে যাওয়া তাঁর জন্য একটি সংবেদনশীল বিষয়, তবে আদালত আদেশ দিয়েছে যে মামলায় অভিযোগগুলি প্রথমে গঠন করা হবে।

বিচারক জ্যাকলিনের আইনজীবীকে প্রথমে তাঁর সঙ্গে কথা বলার নির্দেশ দেন কারণ তিনি আবেদনটি প্রত্যাহারও করতে পারেন। জ্যাকলিন ফার্নান্ডেজ পরবর্তীকালে বাহরাইন ভ্রমণের অনুমতির জন্য তাঁর অনুরোধ প্রত্যাহার করে নেন।

এর আগে মঙ্গলবার জ্যাকলিন একটি আবেদন জমা দেন, যেখানে তিনি ২৩ ডিসেম্বর বাহরাইনের উদ্দেশে রওনা দেওয়ার অনুমতির আবেদন করেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিল্লির একটি আদালত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, এবং ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: Year Ender 2022: ২০২২-এ সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির নিরিখে শীর্ষে 'ব্রহ্মাস্ত্র', রইল পুরো তালিকা

পিটিআই সূত্রে খবর, বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিক ইডিকে নোটিস জারি করেন এবং ২৩ ডিসেম্বর থেকে বাহরাইন ভ্রমণের অনুমতি চেয়ে অভিনেত্রীর আবেদনের জবাব দাখিল করার নির্দেশ দেন। সংক্ষিপ্ত শুনানির সময় ফার্নান্ডেজও আদালতে হাজির হন। 

ইডির আগের চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে যদিও তাঁকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget