এক্সপ্লোর

Jacqueline Fernandez Update: উপহারের তালিকায় ৯ লাখের বিড়াল, আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিন-নোরার নামে চার্জশিট ইডি-র

Money Laundering Case Update : জ্যাকলিনকে উপহার পাঠানো শুরু করে চন্দ্রশেখর। তালিকায় রয়েছে- গয়না, মাটির পাত্র, চারটি পার্সিয়ান বিড়াল(যার মধ্যে একটির মূল্য ৯ লক্ষ টাকা) এবং ৫২ লক্ষ টাকা মূল্যের ঘোড়া

নয়া দিল্লি : আর্থিক তছরুপ মামলায় প্রকাশ্যে এল নতুন তথ্য। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫২ লক্ষ টাকা মূল্যের একটি ঘোড়া ও ৯ লক্ষ টাকা মূল্যের পারস্যের একটি বিড়াল সহ মোট ১০ কোটি টাকা উপহার দিয়েছিল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। চার্জশিটে ইডি এমনটাই জানিয়েছে বলে সূত্রের খবর। 

দিল্লির একটি আদালতে আর্থিক তছরুপ মামলায় এই চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, তিহার জেলে থাকার সময় এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা তোলা তুলেছিল চন্দ্রশেখর। সেই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। তাতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ নোরা ফতেহির নাম রয়েছে। নোরা ও জ্যাকলিনকে এই মামলায় আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগে সংবাদ মাধ্যমকে চন্দ্রশেখর জানিয়েছিল, সে নোরা ফতেহিকে একটি গাড়ি উপহার দিয়েছিল।

সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি নাগাদ চন্দ্রশেখর ও জ্যাকলিনের মধ্যে কথোকপকথন শুরু হয়। এর পরেই জ্যাকলিনকে উপহার পাঠানো শুরু করে চন্দ্রশেখর। এই উপহারের তালিকায় রয়েছে- গয়না, মাটির পাত্র, চারটি পার্সিয়ান বিড়াল(যার মধ্যে একটির মূল্য ৯ লক্ষ টাকা) এবং ৫২ লক্ষ টাকা মূল্যের ঘোড়া।

এর পাশাপাশি তদন্তকারী সংস্থা এও জানিয়েছে, চন্দ্রশেখর যখন জেলে তখন তার সঙ্গে ফোনে কথা বলতেন জ্যাকলিন। চন্দ্রশেখর জামিন পাওয়ার পর জ্যাকলিনের মুম্বই থেকে দিল্লি যাওয়ার জন্য একটি চার্টার্ড ফ্লাইট বুক করা হয়েছিল। এছাড়া দিল্লি থেকে চেন্নাই যাওয়ার জন্যও চার্টার্ড ফ্লাইট বুক করা হয়েছিল। এই সমস্ত তথ্য চার্জিশিটে জানিয়েছে ইডি। সূত্রের খবর, চার্জশিটে জানানো হয়েছে, অভিনেত্রী নোরা ফতেহিকে মোট এক কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লু গাড়ি ও একটি আইফোন উপহার দিয়েছিল।

চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সেই মামলাতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez)। ইডি সূত্রে জানা যায়, সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ছাড়াও বলিউড অভিনেত্রী নোরা ফতেহির যোগও সামনে আসছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে জ্যাকলিনের ছবি ভূত পুলিশের অন্যতম সহ অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget