এক্সপ্লোর

Mrinal Sen: বাবাকে নিয়ে ছবি তৈরি করছেন অঞ্জন, কৌশিক, সৃজিত, ঘোষণা মৃণাল-পুত্রের

Mrinal Sen: সোশ্যাল মিডিয়ায় আজ সকালে এই পোস্ট করেছিলেন মৃণাল সেনের (Mrinal Sen) পুত্র কুণাল সেন (Kunal Sen)। আজ তাঁর বাবার জন্মদিন।

কলকাতা:  'তিনি বেঁচে থাকলে আজ তাঁর ৯৯ বছর বয়স হত। একজন চিত্রপরিচালক ও একজন মানুষ হিসেবে তিনি নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে বেঁচে নিয়েছেন। আমরা যত তাঁর শতবর্ষের দিকে পা বাড়াচ্ছি, একজন চিত্রপরিচালক হিসেবে তাঁর যতটা সম্মান পাওয়ার কথা, ততটা তিনি পাচ্ছেন। আপাতত তাঁর জীবন ও কাজ নিয়ে ৩টি ছবি তৈরির কাজ চলছে।'

সোশ্যাল মিডিয়ায় আজ সকালে এই পোস্ট করেছিলেন মৃণাল সেনের (Mrinal Sen) পুত্র কুণাল সেন (Kunal Sen)। আজ তাঁর বাবার জন্মদিন। আর আজই মৃণাল সেনকে নিয়ে তিনটি ছবির কথা ঘোষণা করেন কুণাল সেন।  অঞ্জন দত্ত (Anjan Dutt), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এবং সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) তৈরি করছেন নতুন তিনটি ছবি। ইতিমধ্যেই ছবি তৈরির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সৃজিত।

বিশিষ্ট পরিচালকের সঙ্গে নিজের কথোপকথন ভিত্তি করে অঞ্জন দত্ত তৈরি করছেন তাঁর ছবিটি। মৃণালের ছবি ‘খারিজ’-এ প্রথম নজর কেড়েছিলেন অভিনেতা অঞ্জন। পরিচালকের সঙ্গে তাঁর কাজ শুরু ‘চালচিত্র’ ছবিতে। তার সবটাই ধরা থাকবে মৃণালকে নিয়ে এই নতুন ছবিতে।

আরও পড়ুন: Aye Khuku Aye: 'শবর’, ‘চিনেবাদাম’, ‘ভয় পেও না’-কে জায়গা ছেড়ে পিছিয়ে গেল 'আয় খুকু আয়'-এর মুক্তির দিন

অন্যদিকে, ‘খারিজ’ ছবিটিকেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন করে গড়ে নিচ্ছেন কৌশিক। তাঁর পরিচালিত ছবির নাম ‘পালান’। ছবিতে ‘খারিজ’-এর চরিত্রদের বয়স এগিয়ে গিয়েছে ৪০ বছর। সেই চরিত্রের অভিনেতাদেরই অনেকে রয়েছেন নতুন ছবিতেও।

মৃণাল-শতবর্ষে সৃজিত আবার কাল্পনিক চোখে দেখতে চেয়েছেন কিংবদন্তি পরিচালককে। তাঁর কাল্পনিক জীবনীচিত্র ‘পদাতিক’-এ উঠে আসবে জীবনমুখী পরিচালকের নিজের জীবনের গল্প। শনিবার অর্থাৎ আজ মৃণালের জন্মদিনেই সিরিজের পোস্টারটি টুইটারে ও ফেসবুকে ভাগ করে নিয়েছেন সৃজিত। সঙ্গে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই অপেক্ষায় ছিলাম। শতবর্ষ উদ্‌যাপন শুরুর পরে অবশেষে এল সেই দিন। আন্তর্জাতিক ছবির দুনিয়া পাল্টে দিতে চাওয়া, ছকভাঙা এক মানুষের একশো বছর পালন করছি এ ভাবেই…।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

">

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget