এক্সপ্লোর

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: ছেলের কথায় চোখের জলে ভাসলেন শিল্পপতি মুকেশ আম্বানি, অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের ভিডিও ভাইরাল

Mukesh Ambani: ১ মার্চ থেকে শুরু হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানেই একটি আবেগঘন বার্তা রাখেন হবু বর অনন্ত। যা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি ধনকুবের মুকেশ আম্বানি।

নয়াদিল্লি: ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে (Anant Ambani and Radhika Merchant Pre Wedding) দৃশ্যতই আবেগঘন হয়ে পড়লেন মুকেশ আম্বানি (Mukesh Ambani Gets Emotional)। ভেঙে পড়লেন কান্নায়। জীবনের নয়া অধ্যায়ে পা রাখতে চলেছেন অনন্ত। তার আগে জাঁকজমকপূর্ণ প্রাক বিবাহ অনুষ্ঠানে কথা বলতে ওঠেন মঞ্চে। ছোটবেলা থেকে যে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতেন অনন্ত, সেই কঠিন দিনগুলির লড়াইয়ে তাঁর পাশে থাকার জন্য বাবা মুকেশ আম্বানি ও মা নিতা আম্বানিকে ধন্যবাদ জানান অনন্ত। 

ছেলের কথায় আপ্লুত, আবেগঘন বাবা, চোখের জলে ভাসলেন মুকেশ আম্বানি

১ মার্চ থেকে শুরু হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানেই একটি আবেগঘন বার্তা রাখেন হবু বর অনন্ত। যা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি ধনকুবের মুকেশ আম্বানি। এদিনের স্পিচে অনন্ত আম্বানিকে বলতে শোনা যায়, 'আমার বাবা ও মা সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন, এবং ওঁরা আমাকে এটা বিশ্বাস করতে শিখিয়েছেন যে যদি আমি কিছু করার কথা ভাবি তাহলে আমি তা করতে পারব।' চোখে জল নিয়েই হাততালি দিতে দেখা যায় মুকেশ আম্বানিকে। তিনি আরও বলেন, 'আমার কাছে আমার মা ও বাবা এতটাই গুরুত্বপূর্ণ এবং আমি ওঁদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব।' 

মুকেশ আম্বানির 'রিলায়েন্স' সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ উত্তরসূরি অনন্ত আম্বানি ছোটবেলা থেকে স্থূলতার শিকার। তাঁর মা, অর্থাৎ নিতা আম্বানি একবার এক সাক্ষাৎকারে বলেন যে অনন্তের শ্বাসকষ্টের সমস্যাও আছে যার ফলে ওজন ঝরানোর ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে।

আরও পড়ুন: Akshay Kumar Wishes Tiger Shroff: 'তুই এক উজ্জ্বল স্ফুলিঙ্গ, টাইগার', BTS পোস্ট করে 'ছোটে'কে জন্মদিনের শুভেচ্ছা অক্ষয়ের

তাঁর স্পিচে প্রাণপাত করে জামনগরে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করার জন্য মাকে ধন্যবাদ জানান অনন্ত। তিনি এও জানান এই আয়োজনের জন্য গত ৪ মাস ধরে একটানা দিনে ১৯ ঘণ্টা করে কাজ করেছেন নিতা আম্বানি। অনন্ত বলেন, 'ধন্যবাদ মা, যা কিছু করেছ সবটার জন্য।' এরপর অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, 'এই সবকিছুর আয়োজন করেছেন মা, আর কেউ নয়। সবটা উজাড় করে দিয়েছেন তিনি। শেষ ৪ মাস ধরে, মা মনে হয়, প্রত্যেক দিন ১৮ থেকে ১৯ ঘণ্টা কাজ করেছেন। আমি কৃতজ্ঞ মা।' ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনন্তের বক্তব্যের একটি ভিডিও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget