এক্সপ্লোর

Mukesh Khanna: ‘কর্ণের চরিত্রে অভিনয় করলেও ‘মহাভারত’ পড়ে দেখেনি,’ পঙ্কজ ধীরের মৃত্যুতে বললেন একদা সতীর্থ মুকেশ খন্না

Pankaj Dheer Dies: বিআর চোপড়ার ‘মহাভারত’ সিরিয়ালই ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে পঙ্কজ, মুকেশদের।

মুম্বই: ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র। সেই আবহে বিতর্ক উস্কে দিলেন তাঁর সহ-অভিনেতা মুকেশ খন্না। তাঁর দাবি, কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পাওয়া পঙ্কজ বাস্তবে ‘মহাভারত’ পড়েই দেখেননি। সেই নিয়ে পঙ্কজকে তিনি খোঁচাও দিতেন বলে জানিয়েছেন মুকেশ। (Pankaj Dheer Dies)

বিআর চোপড়ার ‘মহাভারত’ সিরিয়ালই ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে পঙ্কজ, মুকেশদের। মুকেশ সিরিয়ালে ভীষ্মদেবের চরিত্রে অভিনয় করেন। পঙ্কজ অভিনয় করেন কর্ণের চরিত্রে। তাঁদের অভিনয় এত পছন্দ হয়েছিল সকলের যে, পৌরাণিক চরিত্রদের থেকে অভিনেতাদের আলাদা করতে পারেননি দর্শক। বাস্তবে কর্ণরূপে পূজিতও হতেন পঙ্কজ। (Mukesh Khanna)

বুধবার সেই পঙ্কজের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। কলাকুশলীদের কেউ স্তম্ভিত হয়ে যান, কেউ ভেঙে পড়েন প্রকাশ্যেই। সেই আবহেই মুখ খুলেছেন পঙ্কজের একদা সতীর্থ মুকেশ। পঙ্কজের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম, আমি কর্ণ অথবা অর্জুনের চরিত্রে অভিনয় করব। কিন্তু ঈশ্বর আমাকে দিয়ে ভীষ্মের চরিত্রে অভিনয় করান। সেই ভাবমূর্তি এখনও টিকে রয়েছে আমার। সেই সময়ই কর্ণরূপে আমার সামনে উপস্থিত হয় পঙ্কজ।”

পঙ্কজ সম্পর্কে মুকেশ আরও বলেন, “সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ও (পঙ্কজ) ‘মহাভারত’ কখনও পড়েই দেখেনি। আসল ‘মহাভারত’ পড়েইনি ও। ‘মৃত্যুঞ্জয়’ পড়েছিল, যা লেখা হয় কর্ণের দৃষ্টিভঙ্গি থেকে। ফলে বিআর চোপড়ার ‘মহাভারতে’ অনেক কিছু নেই বলে মনে হচ্ছিল ওর। আমি তো মজা করে ওকে ‘কনভেন্ট পাণ্ডব’ বলতাম। কারণ ও ‘মহাভারত’ পড়েনি। কিন্তু ওর পারফর্ম্যান্স ছিল দুর্দান্ত।”

বিআর চোপড়ার ‘মহাভারত’ থেকে জনপ্রিয়তা পাওয়া গুফি পেন্টল (শকুনি), প্রবীণ কুমারের (ভীম) পর পঙ্কজও চলে গেলেন। প্রিয় অভিনেতারা একে একে চলে যাওয়ায় শোকের আবহ দর্শকদের মধ্যেও।  জানা গিয়েছে, বেশ কিছু বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পঙ্কজ। অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। কিন্তু ক্যান্সার ফিরে আসে তাঁর শরীরে। পঙ্কজের শেষকৃত্যে পরিবারের পাশে দেখা যায় সলমন খান, সিদ্ধার্থ মালহোত্রদের।

ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন পঙ্কজ। কিন্তু তাঁকে পরিচিতি দেয় 'মহাভারত' সিরিয়াল। 'মহাভারত' সিরিয়ালে কর্ণের চরিত্রে পঙ্কজের অভিনয় এতটাই পছন্দ হয়েছিল সকলের যে, স্কুলের পাঠ্যবইয়ে পর্যন্ত কর্ণ হিসেবে তাঁর ছবিই জায়গা করে নেয়।  শুধু তাই নয়, হরিয়ানার কার্নাল, ছত্তীসগঢ়ের বাস্তারের কিছু এলাকায় কর্ণ পূজিত হন। সেখানে পঙ্কজের আদলেই কর্ণের মূর্তি গড়া হতো, যার চরণে ফুল নিবেদন করতেন সাধারণ মানুষ। অর্থাৎ কর্ণ-রূপে পূজিত হতেন পঙ্কজই। টিভি সিরিয়ালের কোনও অভিনেতা এত সম্মান পেয়েছেন বলে স্মরণাতীত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget