এক্সপ্লোর

Mukul Rohatgi Profile: ছেলের জামিন মঞ্জুরের রায় শুনে কী করেছিলেন শাহরুখ-গৌরী? জানাচ্ছেন আরিয়ানের আইনজীবী

ছেলের জামিন মঞ্জুরের ঘোষণার পর কী প্রতিক্রিয়া ছিল আরিয়ানের বাবা-মায়ের, তা জানালেন আইনজীবী মুকুল রোহতগী।

মুম্বই : দীর্ঘ ছাব্বিশ দিনের আইনি লড়াইয়ের পর অবশেষে জামিন মঞ্জুর হয়েছে আরিয়ান খানের (Aryan Khan)। মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে আটক হন শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান। মাদককাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনসিবি। এরপর থেকেই বারংবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে নিম্ন আদালত। গত সপ্তাহেই তাই বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবীরা। আর গতকাল স্বস্তি দিয়ে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। ফলে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আরিয়ানের গ্রেফতারি থেকে জামিন পর্যন্ত কোনও প্রসঙ্গে কথা বলতে শোনা যায়নি কিং খান কিংবা গৌরীকে। তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু ছেলের জামিন মঞ্জুরের ঘোষণার পর কী প্রতিক্রিয়া ছিল আরিয়ানের বাবা-মায়ের, তা জানালেন আইনজীবী মুকুল রোহতাগী।

আরও পড়ুন - Aryan Khan Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুরের খবরে শাহরুখ খানের হিট ডায়লগ দিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী নবাব মালিকের

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরিয়ান খানের আইনজীবী মুকুল রোহতাগী বলেন, 'আরিয়ানের জামিন মঞ্জুরের ঘোষণা শুনেই আনন্দে কেঁদে ফেলেছিলেন শাহরুখ খান।' তিনি আরও বিস্তারিতভাবে বলেন, 'শাহরুখ খান খুবই চিন্তায় ছিলেন শেষ তিন-চারটে দিন। এমনকি আমি এটাও নিশ্চিতভাবে বলতে পারছি না, তিনি সঠিকভাবে খাওয়া-দাওয়া করছিলেন কিনা। সারাদিন শুধু কফি-কফি আর কফি। আর সারাদিন মারাত্মক চিন্তায় থাকতেন। বাবার আনন্দ কী হয়, তা আমি কাল দেখেছি।'

আরও পড়ুন - Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার

মামলা চলাকালীন আরিয়ানের সম্পর্কে আইনজীবী মুকুল রোহতাগীকে জানানোর চেষ্টা করেন শাহরুখ খান। সেই সম্পর্কেই তিনি বলছেন, 'তিনি (শাহরুখ খান) আইনজীবী নন। কিন্তু ওঁর মধ্যে মারাত্মক পরিমাণে সাধারণ জ্ঞান রয়েছে। আমাকে আরিয়ানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানানোর চেষ্টা করতেন। ছেলে কোথায় পড়াশোনা করেছে, কার কার সঙ্গে ছেলের জানাশোনা রয়েছে, কাদের সঙ্গে ও চ্যাট করত, সমস্ত কিছুটা আমাকে জানানোর চেষ্টা করতেন।'

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আরিয়ানের জামিন মঞ্জুরের ঘোষণার পর যখন মা গৌরী ইন্ডাস্ট্রির কোনও পরিচিত কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন, তখন বারবার কেঁদে ফেলছিলেন। বৃহস্পতিবার আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর সোনু সুদ, মাধবন, মালাইকা অরোরার মতো বলিউডের একাধিক তারকা খুশিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget