এক্সপ্লোর

Mumbai Drug Case: 'বলিউডকে কালিমালিপ্ত করার চেষ্টা', মাদককাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারিতে শুরু রাজনৈতিক তরজা

Mumbai Drug Case: মাদককাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে তোলপাড় বি-টাউন। এই পরিস্থিতিতে, শাহরুখ-পুত্রের গ্রেফতারিতে লাগল রাজনীতির রং।

মুম্বই: মাদক কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারিতে এবার লেগে গেল রাজনীতির ছোঁয়া। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী এবং NCP নেতা নবাব মালিক। যদিও এর পাল্টা জবাবও দিয়েছে বিজেপি। দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) নেতা নবাব মালিক বলেন, 'বিজেপি মহারাষ্ট্র সরকার এবং বলিউডকে কালিমালিপ্ত করতে চাইছে।'

মাদককাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে তোলপাড় বি-টাউন। এই পরিস্থিতিতে, শাহরুখ-পুত্রের গ্রেফতারিতে লাগল রাজনীতির রং। সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী এবং NCP নেতা নবাব মালিক। নবাব মালিকের দাবি, ক্রুজে অভিযানের সময় NCB-এর সঙ্গে ছিলেন মণীশ ভানুশালি নামে এক বিজেপি কর্মী। ধৃতদের নিয়ে NCB অফিসে ঢুকতেও দেখা যায় তাঁকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NCB-এর অভিযানে বিজেপি কর্মীর উপস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। 

আরও পড়ুন: Aryan Khan Drug Controversy: আরিয়ানের গ্রেফতারি কী প্রভাব ফেলল শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান'-এ?

নবাব মালিক প্রশ্ন তোলেন, 'NCB-এর অভিযানে বিজেপি নেতা কী করছিলেন? লোকেদের বদনাম করতে, বিজেপি তল্লাশিতে নিজের লোককে ব্যবহার করছে। মণীশ ভানুশালির সঙ্গে গুজরাত ড্রাগ কেসের কী যোগ?'

অন্যদিকে বিজেপি কর্মী মণীশ ভানুশালিও NCB-এর অভিযানে থাকার কথা অস্বীকার করেননি। তাঁর দাবি, এই ক্রুজ পার্টির ব্যাপারে তিনি আগেই খবর পেয়েছিলেন। সেজন্যই তিনি NCB-এর সঙ্গে ছিলেন। 

যদিও NCP-এর তোলা অভিযোগ অস্বীকার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। NCB-এর ডেপুটি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিংহের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁরা জানান, এখনও পর্যন্ত যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্তই আইনসম্মত।

সব মিলিয়ে মাদককাণ্ড নিয়ে এবার শুরু রাজনৈতিক টানাপোড়েন। মাদককাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে NCB। গত ২ অক্টোবর গোয়াগামী এক প্রমোদতরী থেকে প্রাথমিকভাবে ৮ জনকে আটক করে এনসিবি।

আরও পড়ুন: কর্ণ বুলানিকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রিয়া, সোনম, অনিল কপূর?

সেরা শিরোনাম

Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget