এক্সপ্লোর

New Movie: এবার বড়পর্দায় সারা-অর্জুন জুটি? আসছে নতুন ছবি 'মার্ডার মুবারক'

Murder Mubarak: হোমি আদজানিয়া পরিচালিত তাঁর আগামী ছবির নাম এল প্রকাশ্যে। ছবিতে শোনা যাচ্ছে জুটি বাঁধবেন অর্জুন কপূর ও সারা আলি খান। তবে তাঁরা এখনও নিশ্চিত করে অফিসিয়ালি কিছু জানাননি।

নয়াদিল্লি: হোমি আদজানিয়ার (Homi Adjania) পরবর্তী প্রজেক্টে জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান (Sara Ali Khan) ও অর্জুন কপূর (Arjun Kapoor)। সূত্রের খবর, অর্জুন কপূরের সঙ্গে কথা বলার পর তিনি সারা আলি খানের কাছে প্রস্তাব নিয়ে যান। 'ককটেল' (Cocktail), 'অংরেজি মিডিয়াম' (Angrezi Medium), 'রাবতা'র (Raabta) মতো ছবির পরিচালক হোমি আদজানিয়া তাঁর পরের ছবিতে এই জুটি নিয়ে কাজ করতে চান। যদিও তাঁরা এখনও চুক্তি সই করেননি কিন্তু নাম ঠিক হয়ে গেছে।

হোমি আদজানিয়ার পরবর্তী ছবির নাম প্রকাশ্যে

হোমি আদজানিয়া পরিচালিত তাঁর আগামী ছবির নাম এল প্রকাশ্যে। ছবিতে শোনা যাচ্ছে জুটি বাঁধবেন অর্জুন কপূর ও সারা আলি খান। তবে তাঁরা এখনও নিশ্চিত করে অফিসিয়ালি কিছু জানাননি। এদিকে ঠিক হয়ে গিয়েছে ছবির নাম। হোমির পরবর্তী এই ছবির নাম 'মার্ডার মুবারক'। হরর কমেডি ঘরানার ছবি বলে এটি জানা যাচ্ছে। শোনা যাচ্ছে দুই অভিনেতারই ছবির গল্প খুব পছন্দ হয়েছে। আপাতত প্রি-প্রোডাকশনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তারপরই অফিসিয়াল ঘোষণা করা হবে বলে খবর সূত্রের। 

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে 'কুত্তে'। সেই ছবিতে অর্জুন কপূরকে অভিনয় করতে দেখা গেছে। সঙ্গে ছিলেন তব্বু, রাধিকা মদন প্রমুখ। দুর্দান্ত স্টারকাস্ট সত্ত্বেও থ্রিলার ঘরানার এই ছবি বক্স অফিসে বিশেষ লাভ করতে পারেনি। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে 'লেডি কিলার' ও 'মেরি পত্নী কা রিমেক'। অন্যদিকে সারা আলি খানের হাতে রয়েছে লক্ষ্মণ উতেকরের পরবর্তী ছবি, যার নাম এখনও ঠিক হয়নি। 'অতরঙ্গি রে' ছবিতে শেষ তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া তাঁর ঝুলিকে রয়েছে 'গ্যাসলাইট', 'অ্যায় বতন মেরে বতন' ও জগন শক্তির পরবর্তী ছবি।

আরও পড়ুন: 'Pathaan' Release: গুজরাতে 'পাঠান' মুক্তির সময়ে পুলিশি নিরাপত্তার আশ্বাস মিলল সরকারের তরফে

অন্যদিকে, সম্প্রতি 'কুত্তে' ছবির প্রচারে এসে জাহ্নবী কপূর সম্পর্কে অর্জুন বলেন, 'ও (জাহ্নবী কপূর) ক্ষুধার্ত। ও নিরাপত্তাহীনতায় ভোগে। ও চিন্তায় থাকে। আর ওর নিজের দক্ষতা সম্পর্কে কোনও আত্মবিশ্বাসই নেই। ওর পছন্দ বেশ চমকপ্রদ। আমার মনে হয়, ও যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকে।' বোনের দক্ষতা প্রসঙ্গে অর্জুন জানান যে, জাহ্নবী কপূরের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে চলেছে। আর কোনও নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে তিনি ভয় পান না। অভিনেতা বলেন, 'ও ঝুঁকি নেয় আর নিজেকে উন্নত করতে থাকে। আমার মনে হয় ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আমরা দুজনে প্রচুর কথা বলি। পুরনো হিন্দি ছবি নিয়ে কথা হয় আমাদের মধ্যে। ঠিক যে ছবিগুলির মতো ছবিতে ও অভিনয় করতে চায়, সেগুলো একসঙ্গে দেখি। কাজের প্রসঙ্গে কথা বলার ওর একটা নিজস্ব কায়দা রয়েছে।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget