এক্সপ্লোর

Rashid Khan Last Rites: বাংলাকে ভালবেসে আর ফেরা হয়নি ‘দেশের’ বাড়িতে, কাল কলকাতায় শেষকৃত্য উস্তাদ রাশিদ খানের

Rashid Khan Demise: ভেন্টিলেটরে রেখেই চিকিৎসা হচ্ছিল শিল্পীর। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

কলকাতা: জীবনের মাত্র ৫৫টি বসন্ত দেখে বিদায় নিলেন পৃথিবী থেকে। প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। কলকাতার পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শিল্পীর মৃত্যুর খবর জানান হাসপাতালের এক চিকিৎসক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী কাল, অর্থাৎ বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর। তার আগে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন শিল্পীর অনুরাগীরা। (Rashid Khan Last Rites) 

ভেন্টিলেটরে রেখেই চিকিৎসা হচ্ছিল শিল্পীর। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি বলে জানিয়ছেন চিকিৎসকেরা। শিল্পীর মৃত্যুর কথা জানাতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রীও। ব্যক্তিগত সম্পর্কের কথা যেমন তুলে ধরেন, তেমনই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করা রশিদ, শুধুমাত্র বাংলাকে ভালবেসে, এই বাংলায় থেকে গিয়েছিলেন বলে জানান। (Rashid Khan Demise)

বাংলার প্রতি নিজের ভালবাসার কথা শিল্পী নিজেও একাধিক বার জানিয়েছেন। 'পদ্মভূষণ' পেয়ে বাংলাকেই সেই সম্মান উৎসর্গ করেন তিনি। বলেন, "পশ্চিমবঙ্গ আমাকে অসম্ভব ভালবাসা দিয়েছে। আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন রাজ্যের মানুষ। আমিও ওঁঁদের খুব ভালবাসি। এই পুরস্কার আমার জন্য নয়, এই পুরস্কার পশ্চিমবঙ্গের, রাজ্যের মানুষের। তাঁদেরকেই এই পুরস্কার উৎসর্গ করলাম।"

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থেকে শেষকৃত্যের খুঁটিনাটিও এদিন মুখ্যমন্ত্রীই সকলকে জানান। তিনি জানান, বুধবার সন্ধে ৬টা পর্যন্ত হাসপাতালেই থাকবে শিল্পীর মরদেহ। তার পর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের দায়িত্ব শিল্পীর দেহ 'পিস ওয়র্ল্ডে' নিয়ে গিয়ে রাখবেন। আজ রাতে সেখানেই থাকবে শিল্পীর দেহ। তার পর বুধবার সকাল ৯.৩০টায় 'পিস ওয়র্ল্ড' থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। 

আরও পড়ুন: Rashid Khan Demise: প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারকে অনুরোধ করে রবীন্দ্র সদনে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে,যাতে সেখানে শিল্পীকে শেষ বার দেখতে পারেন অনুরাগীরা, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সকলে। দুপুর ১টা নাগাদ কলকাতা পুলিশের তরফে রবীন্দ্র সদনেই গান স্যালুট জানানো হবে শিল্পীকে। তার পর শিল্পীর মরদেহ বাড়িতে নিয়ে যাবেন তাঁর পরিবারের লোকজন। 

ইসলাম ধর্মাবলম্বী রশিদের পরিবার তাঁর শেষকৃত্য সেই অনুযায়ীই করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়ম মেনে বাড়ি নিয়ে গিয়ে শিল্পীর মরদেহকে স্নান করানো হবে। তার পর কবরস্থানে শেষকৃত্য হবে তাঁর। শিল্পীকে সমাধিস্থ করতে টালিগঞ্জের কবরস্থানকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই যাবতীয় রীতিনীতি মেনে সমাধিস্থ করা হবে শিল্পীকে। দীর্ঘ কর্মজীবনে একাধিক সম্মান পেয়েছেন শিল্পী, সেই তালিকায় রয়েছে, 'পদ্মশ্রী', 'বঙ্গভূষণ', 'পদ্মভূষণ', 'সাহিত্য নাটক অকাদেমি পুরস্কার'।  শিল্পী চলে গিয়েছেন, এখনও বিশ্বাস হচ্ছে না, গায়ে কাঁটা দিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পীর পরিবারের অভিভাবকের ভূমিকায় আগামী দিনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget