এক্সপ্লোর

Rashid Khan Demise: প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান

Rashid Khan: মঙ্গলবার দুপুর ৩.৪৫ নাগাদ প্রয়াত হলেন উস্তাদ রাশিদ খান। মাত্র ৫৫ বছর বয়সেই থামল সেই উদাত্ত কণ্ঠস্বর।

ঝিলম করঞ্জাই, কলকাতা: থামল উদাত্ত কণ্ঠস্বর। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান (Rashid Khan Demise)। শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, দুপুর ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি। 

প্রয়াত রাশিদ খান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি হন শিল্পী। আজ সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। ভোররাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে পাঠানো হয় বলে জানান চিকিৎসকেরা। কিন্তু তাঁদের সমস্ত চেষ্টা বিফলে পাঠিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'চিকিৎসকরা চেষ্টা করেছেন, কিন্তু এটা বিরাট ক্ষতি। বাংলাকে ভালবাসতেন রাশিদ, তাই বাংলাতেই থেকে গেছেন। আর ওঁর গান আর শুনতে পাব না, খুব খারাপ লাগছে।' শিল্পীর শেষকৃত্যের প্রসঙ্গে বলতে বলতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি ভাবতে পারছি না রাশিদ আর নেই। খুব খারাপ লাগছে।' 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'চিকিৎসকেরা তাঁদের সাধ্যমতো চেষ্টা করেছেন। রাশিদ আলি খান আমার ভাইয়ের মতো। আমি তো গঙ্গাসাগরে ছিলাম। সেখান থেকে জয়নগরে পৌঁছতে কানে কিছুটা এই দুঃখের খবর আসছিল। তারপর নবান্নে পৌঁছনোর পর আমি হাসপাতালে আসি। তখনও আমার কাছে শেষ তথ্য ছিল না। এখানে এসে চিকিৎসক ও ওঁর পরিবারের সঙ্গে কথা বলে জানতে সাধ্যমতো চেষ্টা করা সত্ত্বেও দারুণ ক্ষতি হয়ে গেল। রাশিদ আলি খান বিশ্বখ্যাত এক নাম, তাঁর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। শিল্পী হিসেবে তাঁকে বলা যেতে পারে 'সঙ্গীত সম্রাট'। উত্তরপ্রদেশ তাঁর জন্মস্থান হলেও বাংলাকে ভালবেসে চিরকাল বঙ্গেই থেকে গেছেন। বিশ্বের এমন কোনও জায়গা নেই যেখানে তিনি সঙ্গীতের প্রচার করেননি। ওঁর ছেলেও ভীষণ ভাল গান গায়, খুব সুন্দর করে ছেলেকে তৈরি করেছেন। মেয়েরাও খুব ভাল কাজ করেন। কাউকে না কাউকে চলে যেতেই হয়, কিন্তু এত অল্প বয়সে চলে গেল, এটা আমাদের কাছে খুবই দুঃখের।' 

থামল সুরের সফর

থেমে গেল সুরেলা সফর। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রাশিদ খান। গত বছরের ২১ নভেম্বর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। ২০১৯ সালে উস্তাদ রাশিদ খানের হাতে সঙ্গীতে সেরা বাঙালি সম্মান তুলে দিয়েছিল এবিপি আনন্দ।

আরও পড়ুন: Idan Amedi Injury: গাজায় যুদ্ধে আহত ‘ফওদা’ খ্যাত অভিনেতা, এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হল হাসপাতালে, অবস্থা সঙ্কটজনক

১৯৬৮ সালের ১ জুলাই, উত্তরপ্রদেশের বদায়ুঁতে জন্ম রাশিদ খানের। রাশিদ খানের বাবাও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। চার বছরের রাশিদকে বাবাই নিয়ে গিয়েছিলেন উস্তাদ নিসার হুসেন খানের কাছে। তাঁর কাছেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রথম নাড়া বাঁধা। অল্প সময়েই সঙ্গীতকে নিজের করে নিয়েছিলেন তিনি। প্রথমবার কনসার্টে গেয়ে তিনি যখন সবাইকে তাক লাগিয়ে দেন, তখন তাঁর বয়স মাত্র ১১ বছর। এরপর ১৪ বছর বয়সে কলকাতায় আসেন রাশিদ খান। আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে শুরু হয় সঙ্গীতের পাঠ। তাঁর কণ্ঠের মাধুর্য মুদ্ধ করেছিল গোটা দেশকে। পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার। আজ থামল সেই সফর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget