এক্সপ্লোর

একইদিনে 'কাবিল'-'রইস'-এর মুক্তি: বাবা দুঃখ পেয়েছেন, বললেন হৃতিক

মুম্বই: ২৫ তারিখ মুক্তি পেতে চলেছে বলিউডের দু’দুটো তারকাসমৃদ্ধ ছবি- শাহরুখ খানের ‘রইস’ ও হৃতিক রোশনের ‘কাবিল’। ‘কাবিল’ নির্মাতারা চেয়েছিলেন, ছবির দিন এগিয়ে এনে একইদিনে ছবি মুক্তি এড়াতে কিন্তু ‘রইস’ নির্মাতারা তা চাননি, কোনও অজ্ঞাত কারণে। এ ব্যাপারে এর আগেই ক্ষোভ প্রকাশ করেছেন ‘কাবিল’-এর প্রযোজক ও হৃতিকের বাবা রাকেশ রোশন। এতদিন চুপ থাকলেও এবার হৃতিকও মুখ খুললেন এ নিয়ে। তাঁর অনুযোগ, এই বক্স অফিসে অকারণ ঠোকাঠুকি সহজেই এড়ানো যেত, যদি ‘রইস’ নির্মাতারা আর একটু নমনীয় হতেন। নিজের বাবার প্রসঙ্গ তুলে হৃতিকের মন্তব্য, তিনি জীবনের সব কিছুই আগে থেকে ঠিক করে রাখতে বিশ্বাসী। অক্টোবরের মধ্যে ‘কাবিল’-এর যাবতীয় কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাবা চাননি তা নভেম্বর বা ডিসেম্বরে মুক্তি পাক, কারণ অন্যান্য ছবি ওই সময়ে মুক্তির কথা ছিল, তাই সে সময় ‘কাবিল’ বাজারে এলে সেটা অনৈতিক হত। তাই তিনি ঠিক করেন, জানুয়ারিতে মুক্তি পাবে ওই ছবি। হৃতিকের কথায়, যেহেতু রাকেশ নিজে অন্যের লাভ লোকসানের খেয়াল রাখেন, তাই তাঁর আশা, অন্যরাও তাঁর দিকটা দেখবেন। কিন্তু ‘রইস’ নির্মাতারা যা ঘটিয়েছেন, তাতে আহত হয়েছেন তিনি। তবে বিষয়টা মেনে নিয়েছেন। বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই, নিজের আচরণ নিয়ন্ত্রণই শুধু আমাদের হাতে। তবে হৃতিক জানিয়েছেন, তাঁর নিজের ‘রইস’ নির্মাতাদের বিরুদ্ধে কোনও ক্ষোভ বা বিদ্বেষ নেই। তাঁর কথায়, তাঁরা নিশ্চয়ই ইচ্ছে করে ‘কাবিল’-এর সঙ্গে একদিনে ছবি মুক্তির ব্যবস্থা করেননি। তবে তাঁরা যদি আর একটু ভেবেচিন্তে ছবি মুক্তির দিন নির্ধারণ করতেন, তবে এই অকারণ সংঘর্ষ এড়ানো যেত বলে তাঁর ধারণা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget