এক্সপ্লোর

Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের

Helicopter Crashed 6 Dead: পাইলট ও ৫ যাত্রীকে নিয়ে যোশীমঠের কাছে ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। মৃত্যু হয়েছে সকলেরই।

উত্তরাখণ্ড, যোশীমঠ : বদ্রীনাথ থেকে দেরাদুন আসার পথে যোশীমঠের কাছে ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। পাহাড়ের পাশে রয়েছে JP Power House । এর কাছেই ভেঙে পড়েছে Trans Bharat Aviation - এর হেলিকপ্টারটি। জানা গিয়েছে, হেলিকপ্টারে থাকা পাইলট- সহ বাকি ৫ যাত্রীদের সকলেরই মৃত্যু হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায়। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে ওড়ার ৬৬ মিনিটের মধ্যে ভেঙে পড়ে যোশীপঠের কাছে। 

শুক্রবার ১ টা ১৪ মিনিটে বদ্রীনাথ হেলিপ্যাড থেকে উড়েছিল এই হেলিকপ্টার। দেরাদুনের সহস্ত্রধারা হেলিপোর্টে অবতরণ করার কথা ছিল ওই হেলিকপ্টারের। যোশীমঠ উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই হেলিকপ্টারের। দুটো ট্র্যাকিং সিস্টেমই সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যাবতীয় রেডিও যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ২টো ২০ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রবল জোরে বিকট একটি শব্দ পান। আওয়াজের পাশাপাশি প্রচুর ধোঁয়া দেখতে পান তাঁরা। JP Power House- এর কাছে পাহাড়ের মধ্যে ভেঙে পড়েছিল ওই হেলিকপ্টারটি। জানা গিয়েছে, এই দুর্ঘটনাস্থল Hathi Parvat এলাকার একদম পিছনেই অবস্থিত। 

কালীপুজোয় বাজি ফাটানো যাবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে, আর কী কী নির্দেশিকা, ছট পুজোতেও বিশেষ নিয়ম 

এই হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে মোট ছয় জনের। হেলিকপ্টারের পাইলট হিমাংশু সবরওয়াল, যিনি দিল্লির বাসিন্দা, তিনি ছাড়াও আরও ৫ জন যাত্রী ছিলেন হেলিকপ্টারে। সকলেরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই ৫ যাত্রীদের সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা। অরুণ সালুঙ্কে, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচ এস নটরাজ, প্রতাপ নিঙ্গারাজু - এই ৫ জনের মৃত্যু হয়েছে, যাঁরা সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা। এঁদের মধ্যে অরুণ সালুঙ্কে ছিলেন বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার। অনুমান, অতিরিক্ত উচ্চতার বিপজ্জনক ভূখণ্ড এবং আবহাওয়াজনিত বেশ কিছু সমস্যার কারণেই এই হেলিকপ্টার ভেঙে পড়েছে। তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার আসল কারণ নিশ্চিতভাবে জানার জন্য। 

বদ্রীনাথের হেলিপ্যাড থেকে দেরাদুনের উদ্দেশে হেলিকপ্টার ওড়ার আগে সেলফিও তুলেছিলেন এক যাত্রী। ৪১ বছর বয়সী প্রতাপ বাচ্চিহাল্লি নিঙ্গারাজু একটি সেলফি ভিডিও রেকর্ড করেছিলেন যেখানে তাঁকে দেখা গিয়েছে হাসিমুখে। ফিরতি সফর শুরুর আগে বেশ আনন্দেই ছিলেন তিনি। তখন কে জানত যে ফেরার পথে এমন মৃত্যুফাঁদ অপেক্ষা করছে সকলের জন্য। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget