এক্সপ্লোর

এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার অভিযোগ দায়ের স্ত্রী আলিয়ার

সম্প্রতি, নওয়াজের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেছেন আলিয়া। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন।

মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এবার ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনলেন স্ত্রী আলিয়া। অন্য ধারার ছবির জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আলিয়া।বিবাহ-বিচ্ছেদের আবেদন তো তিনি অনেক আগেই করেছেন। আলিয়ার আইনজীবী বলেন, '' ভারসোভা থানায় ধর্ষণ, প্রতারণা, এবং প্রতারণা করে বৈধ বিয়ে ও প্ররোচিত করে সহবাসের অভিযোগ এনেছেন আমার মক্কেল। অভিযোগ করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫, ৩৭৬ (কে) ৩৭৬ (এন) ৪২০ ও ৪৯৩ ধারায় । আশা করছি, খুব শীঘ্রই এফআইআর নথিভুক্ত করা হবে।'' সংশ্লিষ্ট বিষয়ে নওয়াজ কোনও মন্তব্য করেননি। সম্প্রতি, নওয়াজের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেছেন আলিয়া। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন। বিবাহবিচ্ছেদের মামলায় আলিয়ার অভিযোগ, তিনি যখন নওয়াজের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিলেন, তখন অভিনেতা আরও একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। পাশাপাশি, নওয়াজ তাঁর গায়ে হাত না তুললেও, যে ধরনের চিত্কার ,অশান্তি করতেন, তা অসহনীয় হয়ে ওঠে। অভিনেতার মা, দাদার বিরুদ্ধেও গার্হস্থ্য় হিংসার অভিযোগ করেন আলিয়া। নওয়াজের দাদা শামাস আলিয়ার গায়ে হাতও তোলেন বলে অভিযোগ করা হয়। এসব ছাড়াও আলিয়ার কথায়, নওয়াজের কোনও বান্ধবী এলে, আলিয়া বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তাঁর সামনে দিয়েও নওয়াজের বান্ধবীরা তাঁর ঘর ঢুকতেন। আলিয়ার কথায়, নওয়াজের ভাইজি সাশা সিদ্দিকিও নাকি কাকা সাশা সিদ্দিকির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। উল্লেখ্য, এর আগে নওয়াজের ভাই শামসউদ্দিনের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ আনেন আলিয়া। তা অস্বীকার করেন শামস। তাঁর পাল্টা অভিযোগ ছিল, শুধু আর্থিক ফায়দা লোটার জন্যই আলিয়া এটা করছেন। আলিয়া বলেছিলেন, '' ম্যাজিক ইফ ফিল্মস এলএলপি সংস্থায় নওয়াজ, শামস ছাড়াও আমি ২৫ শতাংশের অংশীদার। আমি যদি আমার কোম্পানি থেকে কোনও টাকা নিই, তাহলে সেটা কীভাবে শামসের টাকা হয়ে যেতে পারে? শামস তো নিজেই নওয়াজের টাকায় চলে। আমি আমার স্বামীর কাছ থেকে টাকা চেয়েছি। উনি ওনার ম্যানেজারের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারপর কীভাবে দাবি করতে পারেন, যে ওটা ওনার টাকা? আমি তো নওয়াজের স্ত্রী তাহলে কেন টাকা চাইতে হবে?'' এ ব্যাপারেও নওয়াজ এখনও মুখ খোলেননি। N

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget