এক্সপ্লোর

Nayanthara Social Media Post: 'মিথ্যের সাহায্যে কারও জীবন ধ্বংস করলে, সুদ সমেত তা ফিরে আসবে', নয়নতারার পোস্টে শুরু নতুন জল্পনা

Nayanthara And Dhanush: নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কারও নাম উল্লেখ না করলেও নয়নতারার অনুরাগীদের অনেকেই বলছেন, এই পোস্ট সরাসরি ধনুষের উদ্দেশ্যেই করা হয়েছে। 

Nayanthara Instagram Story: দক্ষিণী অভিনেত্রী নয়নতারা (Nayanthara) এবং ধনুষের (Dhanush) আইনি লড়াই বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে। এবার প্রকাশ্যে এল নয়নতারার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। 'কর্মফল' নিয়েই ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) আপডেট করেছেন অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে নয়নতারা লিখেছেন, 'কর্মই কথা বলে। আপনি যখন মিথ্যের মাধ্যমে কারও জীবন ধ্বংস করেন, সেটা ঋণ হিসেবে রাখবেন, কারণ সুদ সমেত তা আপনার জীবনে ফিরে আসবে'। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কারও নাম উল্লেখ না করলেও নয়নতারার অনুরাগীদের অনেকেই বলছেন, এই পোস্ট সরাসরি ধনুষের উদ্দেশ্যেই করা হয়েছে। 

বিতর্কের সূত্রপাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিছুদিন আগেই রিলিজ হওয়া একটি ডকুমেন্টারি, যার মূল বিষয় অভিনেত্রী নয়নতারা। সেখানেই একটি ছোট্ট ৩ সেকেন্ডের ক্লিপিংস দেখানো হয়েছে একটি দক্ষিণী ছবির। আর তা নিয়েই নয়নতারা এবং তাঁর স্বামী ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা করেছেন ধনুষ। মাদ্রাস হাই কোর্টে গত ২৭ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। নয়নতারা এবং ভিগনেশকে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে যুক্ৎ-সহ নিজেদের বক্তব্য পেশ করতেও বলা হয়েছে। 

নেটফ্লিক্সের ওই ডকুমেন্টারিতে দক্ষিণী ছবির কিছু বিহাইন্ড দ্য সিন অর্থাৎ বিটিএস দৃশ্য দেখানো হয়েছে। ধনুষের অভিযোগ এ বিষয়ে তাঁকে জানানো হয়নি। তাঁর অনুমতি ছাড়াই ওইসব দৃশ্য ব্যবহার করা হয়েছে। আর সেই জন্য ১০ কোটি ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়েছে। আইনি নোটিসে ধনুষ রীতিমতো হুমকি দিয়ে বলেছেন ডকুমেন্টারি থেকে অবিলম্বে ওই দৃশ্য সরাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই দক্ষিণী ছবিতে নয়নতারার সঙ্গে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। আর ছবির প্রযোজক ছিলেন ধনুষ। 

নয়নতারার আইনজীবী অবশ্য সাফ জানিয়েছেন, নয়নতারা এবং ভিগনেশ কোনও কপিরাইট আইন ভঙ্গ করেননি। বরং ডকুমেন্টারিতে যে ফুটেজ ব্যবহার করা হয়েছে তা অভিনেত্রীর ব্যক্তিগত সংরক্ষণ থেকেই নেওয়া হয়েছে। এর সঙ্গে ধনুষের প্রযোজনা সংস্থার কোনও যোগাযোগ নেই। এছাড়াও নয়নতারা এর আগে ধনুষের উদ্দেশে খোলা চিঠি লিখে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন তাঁদের তরফে বারংবার ধনুষের কাছে 'নো অবজেকশন' সার্টিফিকেট চাওয়া হয়েছে। কিন্তু বহুবার চেষ্টা করেও অনুমতি না মেলায় নয়নতারা নিজের সংরক্ষণে রাখা 'বিটিএস মোমেন্ট' ব্যবহারের সিদ্ধান্ত নেন। ধনুষের তরফে আইনি নোটিস পেয়ে তিনি যে ভীষণ ভাবে চমকে গিয়েছেন সেকথাও ওই বিবৃতিতে জানিয়েছেন নয়নতারা। মেরেকেটে ৩ সেকন্ডের ক্লিপিংসের জন্য ১০ কোটির ক্ষতিপূরণ চাওয়ার কথা প্রকাশ্যে আসার পর চমকে গিয়েছেন আরও অনেকেই। শুধু নয়নতারা কিংবা ভিগনেশ নন, নেটফ্লিক্স ইন্ডিয়ার বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ধনুষ। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা। তার মধ্যে ওই ডকুমেন্টারি থেকে ক্লিপিংস না সরালে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধনুষ। 

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget