এক্সপ্লোর

Baba Siddique:ছেলের অফিসের সামনে পরপর গুলি, খুন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি

Baba Siddique Shot Dead: প্রকাশ্য রাস্তায় গাড়িতে ওঠার সময় পরপর তিনটি গুলি চালিয়ে খুন করা হল অজিত পাওয়ার ঘনিষ্ঠ এনপিপি নেতা বাবা সিদ্দিকি।

মুম্বই: ছেলের অফিসের সামনে প্রকাশ্য গুলি করে খুন করা হল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও অজিত পাওয়ার ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। এই ঘটনাকে কেন্দ্র তীব্র উত্তেজনা দেখা দিয়েছে মুম্বইয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নির্মল নগরে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালানো হয়। এর ফলে গাড়িতে ওঠার আগেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। বিষয়ট দেখতে পেয়ে তাঁকে তাড়াতাড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। 

সূত্রের খবর, মুম্বইয়ের বান্দা এলাকায় থাকা ছেলে ও বান্দা-পূর্ব এলাকার বিধায়ক জিশানের অফিসের কিছুটা দূরে রাত ৯.৩০ নাগাদ গাড়িতে ওঠার সময় আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্ক়তী। এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, তিনটি গুলির একটি সোজা তাঁর বুকে গিয়ে আঘাত করে। তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি এই ঘটনার ফলে জখম হয়েছেন। 

এপ্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান তিনি এই বিষয় পুলিশ ও হাসপাতালের চিকিৎসদের সঙ্গে কথা বলেছেন। এপ্রসঙ্গে তিনি জানান, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই হামলার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন উত্তরপ্রদেশ ও অন্যজনের বাড়ি হরিয়ানা বলে জানা গেছে। অন্যদিকে আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আমি পুলিশকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। এই ঘটনার ফলে কেউ যাতে আইন-শৃঙ্খলা নিজেদের হাতে তুলে না নেয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কোনও ভাবে এই ঘটনার জন্য মুম্বইয়ে যাতে গ্যাং ওয়ারের সৃষ্টি না হয় সেদিকে ও খেয়াল রাখতে বলা হয়েছে। 

এদিকে এই ঘটনার খর পেয়েই লীলাবতী হাসপাতালে গিয়ে পৌঁছেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। অন্যদিকে, নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে, এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ঘোষণা করেছেন মহারাষ্ট্রের আরেক জন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। অত্যন্ত প্রিয় একজন সহকর্মী ও বন্ধুকে হারিয়েছেন বলে নিজেক শোক জ্ঞাপন করেছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, বাবা সিদ্দিকি বান্দা-পশ্চিম বিধানসভা থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ৪৮ বছর ধরে কংগ্রেসে থাকার পর গত ফেব্রুয়ারি মাসে তিনি অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠীতে যোগ দনে। এরপর অগাস্ট মাসে তাঁর ছেলে জিশানকে কংগ্রেসকে বরখাস্ত হয় করা হয়। মহারাষ্ট্র নির্বাচনের কয়েকদিন আগে বাবা সিদ্দিকির এই মৃত্যুর ঘটনা ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত এক সপ্তাহের মধ্য অজিত পাওয়ার গোষ্ঠীর দুই নেতাকে খুন হতে হল। তার মধ্যে একজন হলেন সচীন কুর্মি ও অন্যজন বাবা সিদ্দিকি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget