এক্সপ্লোর

The Kerala Story Controversy: 'দ্য কেরালা স্টোরি'-র প্রযোজককে নিয়ে আপত্তিকর মন্তব্য, কংগ্রেস নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

NCP's Jitendra Awhad: কংগ্রেস নেতা জিতেন্দ্র আওয়াধ বলেছেন, 'এই ধরণের ছবি নিষিদ্ধ হওয়া উচিত, আর এই ধরণের কাল্পনিক ছবি যিনি প্রযোজনা করেছেন, তাঁকে প্রকাশ্যে, সবার সামনে ফাঁসিতে ঝোলানো উচিত।'

কলকাতা: 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য জাতীয় কংগ্রেস নেতা জিতেন্দ্র আওয়াধ (Jitendra Awhad)-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মহারাষ্ট্র পুলিশ। সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, থানের বরকত নগর পুলিশ স্টেশনে আইপিসির সেকশন ৫০০-য় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, 'দ্য কেরালা স্টোরি' সম্পর্কে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা জিতেন্দ্র আওয়াধ বলেছেন, 'এই ধরণের ছবি নিষিদ্ধ হওয়া উচিত, আর এই ধরণের কাল্পনিক ছবি যিনি প্রযোজনা করেছেন, তাঁকে প্রকাশ্যে, সবার সামনে ফাঁসিতে ঝোলানো উচিত।'

'দ্য কেরালা স্টোরি' নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি জাতীয় কংগ্রেস নেতা জিতেন্দ্র আওয়াধ বলেছেন, এই ছবি কেরালা ও সেখানকার নারীদেরও অপমান করেছে। অন্যদিকে, এই ছবিটিতে করমূক্ত বলে ঘোষণা করেছে একাধিক বিজেপি শাসিত রাজ্য। অন্যদিকে, কেরালা ও বাংলা এই ছবিকে নিষিদ্ধ করেছে। কংগ্রেস নেতা জিতেন্দ্র আওয়াধ বলেছেন, ' 'দ্য কেরালা স্টোরি' ছবিটির নামের আড়ালে মহিলাদের অপমান করা হচ্ছে। সংখ্যাতত্ত্বও সঠিক নয়। এই ধরণের ছবি নিষিদ্ধ হওয়া উচিত, আর এই ধরণের কাল্পনিক ছবি যিনি প্রযোজনা করেছেন, তাঁকে প্রকাশ্যে, সবার সামনে ফাঁসিতে ঝোলানো উচিত।'

অন্যদিকে, বিতর্ক , ছবি নিষিদ্ধ.. সব পেরিয়ে অব্যাহত দ্য কেরালা স্টোরি (The Kerala Story)-র জয়যাত্রা। বক্সঅফিসে সুদীপ্ত সেনের (Sudipto Sen)-এর ছবি পেরিয়ে গেল ৫০ কোটির লক্ষ্যমাত্রা। বলা ভাল, বিতর্ক কার্যত বাড়িয়ে দিয়েছে ছবির টিকিট বিক্রি। মঙ্গলবার এই ছবির ব্যবসার অঙ্ক ছিল ১১.১৪ কোটি। ৪ দিন মিলিয়ে এই ছবি এখনও পর্যন্ত আয় করল ৫৬.৮৬ কোটি। সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এই ছবির ব্যবসা নিয়ে লিখেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন, এই ছবি ইতিমধ্যেই পার করে ফেলেছে ৫০ কোটির লক্ষ্যমাত্রা। তিনি 'দ্য কেরালা স্টোরি'-কে ব্লকবাস্টার বলেই উল্লেখ করেছেন ট্রেড অ্যানালিস্ট।

এক বছর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এ বার বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে ঘিরে (The Kerala Story)। আর সেই বিতর্কে জড়িয়ে গেল বাংলাও। অসত্য এবং বিকৃত তথ্যে ভর করে, বিশেষ উদ্যেশ্য চরিতার্থ করতে ছবিটি বানানো হয়েছে বলে অভিযোগ। শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বাংলায়। তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে (The Kerala Story Controversy)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, এই ধরনের ছবি অশান্তি ছড়াতে পারে, উত্তাল করে তুলতে পারে রাজ্যের পরিস্থিতি। আর তাই গোটা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবির শো। তামিলনাড়ুতে অবশ্য দর্শকের অভাবে বেশ কিছু মাল্টিপ্লেক্সে বাতিল হয়েছে 'দ্য কেরালা স্টোরি'-র একাধিক শো। 

আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget