এক্সপ্লোর

Neel Bhattacharyya Birthday: জন্মদিনের সেরা উপহার দিলেন তৃণা, কিন্তু নীলের দুপুরের মেনুতে আলুসিদ্ধ-ভাত!

Neel Bhattacharyya Birthday Exclusive: এবছর সেরা উপহার কোনটা হল নীলের কাছে? অভিনেতা বলছেন, 'সেরা উপহারটা অবশ্যই তৃণার। ওইভাবে চমকে দেওয়ার পরিকল্পনা!'

কলকাতা: জন্মদিনের সেরা উপহার পেয়েছেন মধ্যরাতে। রুবির মোড়ে, বাড়ির সামনে প্ল্যাকার্ড টাঙিয়ে সব্বার সামনে ভালবাসায় মোড়া শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী। আর তারপরে, কেক, খাওয়া দাওয়া, বন্ধুত্ব, আনন্দে মোড়া রইল অভিনেতা নীল ভট্টাচার্য্যের (Neel Bhattacharyya) জন্মদিন।

এবিপি লাইভ (ABP Live) জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিল নীলকে। ধন্যবাদ জানিয়ে নীল বললেন, 'এই বছর জন্মদিনের আগেই বিশেষ একটি উপহার পেলাম। একটা নতুন ছবিতে সাক্ষর করলাম। কার্যত এটাই আমার প্রথম ছবি। আর প্রচুর উপহার এসেছে, তবে সেরা চমকটা দিয়েছে তৃণাই। জন্মদিনের রাতে, রুবির মোড়ে প্ল্যাকার্ডে আমার ছবি, শুভেচ্ছাবার্তা। আমি তো দেখে আপ্লুত। রাতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, কেক কাটাও হয়েছে।'


Neel Bhattacharyya Birthday: জন্মদিনের সেরা উপহার দিলেন তৃণা, কিন্তু নীলের দুপুরের মেনুতে আলুসিদ্ধ-ভাত!

দুপুরে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করেছেন, তবে এক্কেবারে আলু-সিদ্ধ ভাত। নীল বলছেন, 'কাল থেকে এত খাওয়া-দাওয়া হয়েছে, আজ দুপুরটা একটু বিশ্রাম। শরীরের, খাওয়া-দাওয়ারও। রাতে আবার বন্ধুদের সঙ্গে পরিকল্পনা রয়েছে। ধারাবাহিকে শ্যুটিংয়ের চাপ থাকলেও আজ আর শ্যুটিং নেই। ছবির শ্যুটিং শুরু আগামী বছর।' 

এবছর সেরা উপহার কোনটা হল নীলের কাছে? অভিনেতা বলছেন, 'সেরা উপহারটা অবশ্যই তৃণার। ওইভাবে চমকে দেওয়ার পরিকল্পনা! এছাড়া তো প্রচুর কেক, ফুল, পোশাক সবই পেয়েছি। অনেকদিন থেকে একটা হেয়ার ড্রায়ার কিনব ভাবছিলাম, সেটা পেয়েছি। সব উপহারেই ভালবাসা মিশে থাকে।'

প্রসঙ্গত, এর আগে, দেবের (Dev) জন্মদিনে সাউথ সিটির সামনে বিশাল পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সেই পথেই হেঁটে নীলের জন্য এমন মিষ্টি শুভেচ্ছাবার্তা জানালেন তৃণা। সোশ্যাল মিডিয়ায় আদুরে জলকেলির ছবি পোস্ট করেও সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণা।

গতকালই এবিপি লাইভে জানানো হয়েছিল নীলের নতুন ছবির খবর।  নতুন এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায় (Nilanjan Mukherjee)। ছবির নাম 'গুডবাই ভেনিস' (Goodbye Venice)। মুখ্যচরিত্রে দেখা যাবে, সৌরভ দাস (Sourav Das), দর্শনা বণিক (Darshana Bonik), নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও দিব্যাশা দাস (Dibyasha Das)-কে। 

কলেজের পর সময়ের স্বাভাবিক নিয়মে ছাড়াছাড়ি হয়ে যায় পাঁচ বন্ধুর। এর বহুদিন পর আবার মিলিত হন তাঁরা। একটি রোড ট্রিপের (Road Trip) জন্য একত্রিত হন তাঁরা এবং সেই রোড ট্রিপের শেষে কী হয় তাই নিয়েই এই গল্প। বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন আর প্রেমের গল্প বলবে এই ছবি। এখনও চূড়ান্ত হয়নি ছবি মুক্তির দিন। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন অর্ণব লাহা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সৌম্য ঋত (Soumya Riit)। ছবিটি প্রযোজনা করছেন 'কুইনটেলস স্টুডিও' এবং কার্যনির্বাহী প্রযোজনা করছে 'সিনেনিক স্টুডিও'। 

আরও পড়ুন: Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?

আরও পড়ুন: World Food Safety Day 2023: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?

 

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget