এক্সপ্লোর

কর্ণ জোহরের 'বিগ বস'-এ প্রথম প্রতিযোগীর নাম ফাঁস!

ইতিমধ্যেই ফাঁস হল ওটিটি প্ল্যাটফর্মে বিগ বসের প্রথম প্রতিযোগীর নাম।

মুম্বই: টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এ রাজত্ব করছেন বলিউডের ভাইজান সলমন খান। অপরদিকে, বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় ওটিটি প্ল্যাটফর্ম। আর তাই জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-কে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নির্মাতারা। ওটিটি-তে 'বিগ বস'-এর সঞ্চালনা করবেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক কর্ণ জোহর। পাশাপাশি ওটিটি-র বিগ বসে কারা প্রতিযোগী হয়ে আসবেন, তার এক সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে। তবে এখনও নির্দিষ্ট করে নাম ঘোষণা হয়নি সবার। কিন্তু, ইতিমধ্যেই ফাঁস হল ওটিটি প্ল্যাটফর্মে বিগ বসের প্রথম প্রতিযোগীর নাম।

'বিগ বস' ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে জানা যেতেই অনেক নাম সামনে আসছিল। এমনকি প্রথমে এই শোয়ের সঞ্চালকের নামও কর্ণ জোহরের পরিবর্তে সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের জুটির কথা জানা গিয়েছিল। সূত্রের খবর, কর্ণ জোহর সঞ্চালিত 'বিগ বস' এর প্রথম প্রতিযোগী হতে চলেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন। 'মেরে ব্রাদার কি দুলহন' ছবির জনপ্রিয় গান 'ধুনকি লাগে' থেকে 'টাইগার জিন্দা হ্য়ায়' ছবির 'সোয়াগ সে করেঙ্গে সব কা স্বাগত', 'সুলতান'-এর 'জগ ঘুমেয়া' প্রভৃতি গান গেয়েছেন এই গায়িকা। জানা যাচ্ছে, ওটিটি বিগ বসে তিনিই প্রথম নিশ্চিত প্রতিযোগী হতে চলেছেন। 

যদিও এই প্রথমবার যে কোনও রিয়েলিটি শো-এ অংশ নিচ্ছেন গায়িকা নেহা ভাসিন, তা কিন্তু নয়। তিনি নিজেই বলিউড ইন্ডাস্ট্রিতে এসেছেন রিয়েলিটি শোয়ের হাত ধরেই। ভি পপস্টারস নামক রিয়েলিটি শো জিতেই বলিউডে আসেন নেহা ভাসিন। এছাড়াও আরও অনেক রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। প্রসঙ্গত, প্রথমে শোনা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মের বিগ বসে সঞ্চালনার দায়িত্বে থাকতে পারেন সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল। তবে, পরে জানা যায় কর্ণ জোহরই সঞ্চালনা করবেন জনপ্রিয় রিয়েলিটি শোয়ের। এবার দেখার নেহা ভাসিনের পর আর কোন কোন প্রতিযোগী অংশ নেন একাধারে জনপ্রিয় এবং অন্যদিকে বিতর্কিত রিয়েলিটি শো বিগ বসে।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget